অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লরিসকে নিয়ে...ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম ও ইংলিশ ক্লাব টটেনহামের কোচ আন্দ্রে ভিলাস-বোয়াস শান্ত-সজ্জন বলে সুপরিচিত। কিন্তু তাঁরাই এখন লিপ্ত ভয়াবহ কথার লড়াইয়ে। ইংলিশ চ্যানেলের এপার থেকে দেশম উত্তেজিত কথা বলেন তো ওপার থেকে শ্লেষাত্মক জবাব দেন ভিলাস-বোয়াস। বাগযুদ্ধের কেন্দ্রে টটেনহামের ফরাসি গোলরক্ষক হুগো লরিস। লরিস কেন টটেনহামের প্রথম একাদশে নিয়মিত সুযোগ পাচ্ছে না এ নিয়েই ছিল দেশমের উষ্মা। টটেনহাম কোচ বলেন, দেশমের কথা তাঁর এক কান দিয়ে ঢোকে, অন্য কান দিয়ে বের হয়। দেশমের পাল্টা, ‘আমারও দুটো কান আছে। তার কথায় আমার ওপরও একই প্রভাব পড়ে।’ ওয়েবসাইট। শেভার অপেক্ষায়গত ইউরো শেষেই তুলে রেখেছেন বুটজোড়া। মাঠ থেকে উঠেই কি ডাগআউটের পাশে বসতে যাচ্ছেন ইউক্রেন কিংবদন্তি আন্দ্রেই শেভচেঙ্কো? এখনো নিশ্চিত নয়, তবে ইউক্রেন ফুটবল ফেডারেশন তাঁকে কোচ বানাতে একপায়ে খাড়া। শেভচেঙ্কোকে নাকি দায়িত্ব নিতে বলবেন বলে ঠিক করেছেন ফেডারেশনের সভাপতি। অথচ অভিজ্ঞতার ভাঁড়ার একেবারেই খালি এই ফুটবলারের। সভাপতি বাতলে দিচ্ছেন সেই সমাধানও। পেপ গার্দিওলা যদি সামান্য অভিজ্ঞতা নিয়ে বার্সেলোনাকে তিনটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারেন, শেভা পারবেন না কেন? মনে হচ্ছে, কবুল বললেই ইউক্রেনের দায়িত্ব উঠে যাবে শেভার হাতে। ওয়েবসাইট।হুমকিব্রাজিলিয়ান ফুটবলারদের আত্মীয়স্বজনকে অপহরণ করার কথা প্রায়ই শোনা যায়। কদিন আগেই যেমন অপহরণ করা হয় হাল্কের বোনকে। না, আলেজান্দ্রে পাতোর কোনো স্বজনকে অপহরণ করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়নি। এসি মিলানের এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারকেই হুমকি দেওয়া হয়েছে। হুমকি দিয়েছে মিলানেরই সমর্থকেরা। চোট কাটিয়ে মাত্রই মাঠে ফিরেছেন। চ্যাম্পিয়নস লিগে মালাগার বিপক্ষে গোলও করেছেন। কিন্তু গত রোববার ফিওরেন্টিনার কাছে মিলানের ৩-১ গোলে হারা ম্যাচে পেনাল্টি মিস করেছেন। এই পরাজয়ে ক্রুদ্ধ সমর্থকদের কাঠগড়ায় পাতো। ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে একদল সমর্থক পাতোকে ঘিরে ফেলে হুমকি দেয়, এমনকি তাঁর গাড়িতেও আঘাত করে। এএফপি।