অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রীতিহীনকোচ নাকি দুই ধরনের। একদল এর মাঝেই বরখাস্ত হয়েছেন, আরেক দল বরখাস্ত হতে যাচ্ছেন। চিলির কোচ ক্লদিও বোর্গি পরশু নাম লেখালেন প্রথম দলে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সাধারণত নিজেদের বাজিয়ে দেখার একটা উপলক্ষ। অথচ সার্বিয়ার কাছে প্রীতি ম্যাচে চিলির ৩-১ গোলে হারের পরই পত্রপাঠ বিদায় করে দেওয়া হলো বোর্গিকে। এর আগে অবশ্য বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন ম্যাচ হেরেছে চিলি। চাকরিটা আগে থেকেই ঝুলছিল খড়্গের ওপর। বোর্গি নিজেই জানিয়েছেন, ‘তারা (ডিরেক্টররা) আমাকে চলে যেতে বলেছে। আমি পদত্যাগ করিনি, বরখাস্ত হয়েছি।’ ২০১১ সালে আর্জেন্টিনারই বিয়েলসার স্থলাভিষিক্ত হন বোর্গি। এএফপি।বলছেন ফ্রেডিপেশাদার ক্রিকেটকে বিদায় বলেছেন দুই বছর হলো। অ্যান্ড্রু ফ্লিনটফ এবার বক্সিং রিংয়ে নিজেকে বাজিয়ে দেখবেন। সে জন্য ঝাড়া ২০ কেজি ওজন কমিয়েছেন। অথচ বক্সিং রিংয়ে নামার আগেই শুনতে হচ্ছে দুর্জনদের টিটকারি। বক্সিং জগতের লোকেরা বলছেন ফ্লিনটফের সিদ্ধান্তটা স্রেফ ‘প্রচার পাওয়ার ফিকির’ এবং ‘কেলেঙ্কারি’। ডেইলি সান-এর বক্সিং প্রতিবেদক তো বলেছেন, তিনি হাসবেন না কাঁদবেন সেটাই বুঝতে পারছেন না। এসব কথার জবাবে অবশ্য চুপ করে থাকেননি ‘ফ্রেডি’, ‘আমি যদি শুধু লোক দেখানোর জন্য করতাম, তাহলে সহজ কিছুই আমি বেছে নিতাম। আমি শুধু আমার সেরাটাই দেওয়ার চেষ্টা করছি।’ ওয়েবসাইট। নেইমার সবার‘কোথায় যাচ্ছেন নেইমার?’ এই মুহূর্তে এটা কোটি টাকার প্রশ্ন। এই ব্রাজিলিয়ান তারকার সম্ভাব্য গন্তব্য ধরা হচ্ছিল স্পেনকে। রিয়াল না বার্সা, কে পাচ্ছে তা নিয়ে চায়ের কাপে ঝড়ই উঠছে। এবার ইংল্যান্ড বা ইতালির ক্লাবগুলোও নড়েচড়ে বসতে পারে। নেইমার নিজেই যে এই দুটি দেশে যাওয়ার সম্ভাবনা জিইয়ে রেখেছেন, ‘ইংল্যান্ড-ইতালি দুটো বড় দেশ। দারুণ কিছু ক্লাব এই দুটি দেশে আছে। জাতীয় দলও দুর্দান্ত। এই মুহূর্তে অবশ্য আমার কোনো নির্দিষ্ট পছন্দ নেই।’ চেলসি-ম্যান সিটি তো দৌড়ে ছিলই, এখন এসি মিলান, ইন্টার মিলানও তাহলে তাঁকে পাওয়ার দৌড়ের প্রস্তুতি নিতে পারে! ওয়েবসাইট।