অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুয়ারেজের ‘প্রেরণা’বর্ণবাদী মন্তব্য করে আট ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়েছেন। এই মৌসুমে তাঁর নামের সঙ্গে জুটে গেছে ‘ডাইভার’ তকমা। লুইস সুয়ারেজের নিন্দুকের অভাব নেই। প্রতিপক্ষের মাঠে দুয়োও শুনতে হয় আকছার। তবে এতে মোটেই বিচলিত নন লিভারপুলের উরুগুইয়ান স্ট্রাইকার। প্রতিপক্ষ সমর্থকদের টিটকারি বরং তাঁর কাছে অনুপ্রেরণা, ‘অন্য ক্লাবের সমর্থকদের উচিত নিজেদের দলকে সমর্থন দেওয়া ও শুধু আমাকে নিয়ে না ভাবা। কারণ, তাতে আমি আরও ভালো খেলার অনুপ্রেরণা পাই।’ অনুপ্রেরণা যে পান, সে বোঝাই যায়। দলের সঙিন অবস্থা, অথচ তিনি একের পর এক গোল করে যাচ্ছেন। রয়টার্স।বেকহামের সাধডেভিড বেকহামের ফুটবল-ভ্রমণ যেন অনিঃশেষ! ইংল্যান্ড-স্পেন মাতিয়ে ২০০৭ সালে যখন পাড়ি জমান যুক্তরাষ্ট্রে, অনেকের চোখেই তিনি ‘বুড়ো’। এর মধ্যে ধারে এসি মিলানের হয়ে ইতালির সিরি ‘আ’তেও খেলেছেন। ৩৭ বছর বয়সে এখন তাঁর সাধ জেগেছে অস্ট্রেলিয়ার ‘এ’ লিগে খেলার। তাঁর ম্যানেজমেন্ট ইতিমধ্যে অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশনের কাছে প্রস্তাবও পাঠিয়েছে। না, এলএ গ্যালাক্সির পাট চুকিয়ে ফেলছেন না। সামনেই মেজর লিগ সকারের প্রাক-মৌসুম বিরতি। ওই অবসর সময়েই ‘এ’ লিগে ‘অতিথি’ হিসেবে গোটা দশেক ম্যাচ খেলতে চান। দেল পিয়েরো আছেন। বেকহামও এলে ‘এ’ লিগের ভাবমূর্তি বিশ্বব্যাপী উজ্জ্বল হবে ভেবে এফএফএও রোমাঞ্চিত। এএফপি।নীরবতা ভাঙুনল্যান্স আর্মস্ট্রংয়ের ডোপ কেলেঙ্কারি সাইক্লিং জগেক একেবারেই নাড়িয়ে দিয়েছে। অস্ট্রেলিয়ার ডোপ নিয়ন্ত্রণ সংস্থা অবশ্য অভিনব একটা বার্তা দিয়েছে। সংস্থাটির প্রধান নির্বাহী অরোরা অ্যানড্রুসকা বলছেন, নীরব থাকার দিন শেষ। যারা নিজের ইচ্ছায় ডোপ নিয়েছে, তাদের সেটা স্বীকার করার জন্য আহ্বান জানিয়েছেন। তবে স্বীকার করলে বেকসুর খালাস পাওয়ার ভাবনা হবে কষ্টকল্পনা। বড়জোর শাস্তির মেয়াদ কমতে পারে বলেই আভাস দিয়েছেন। এরই মধ্যে দুজন সিনিয়র অস্ট্রেলিয়ান সাইক্লিস্ট ডোপ নেওয়ার কথা স্বীকারও করেছেন। আহ্বানে সাড়া পাওয়া যাচ্ছে বটে! এএফপি।