অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যান্সেলরের পরফুটবল কোচদের হূদেরাগ একেবারেই সাধারণ ঘটনা। অহর্নিশ যে চাপের মধ্যে তাঁদের থাকতে হয়! বায়ার্ন মিউনিখ কোচ ইয়ুপ হেইঙ্কেস তো আরও এককাঠি ওপরে। জার্মানির সরকারপ্রধানের পরে সারা দেশে তাঁর কাজটাই সবচেয়ে কঠিন, ‘আমি মনে করি, জার্মানির চ্যান্সেলরের পরেই বায়ার্ন কোচের কাজটা সবচেয়ে কঠিন।’ জার্মানির সফলতম ক্লাবের বর্তমান কোচ কারণটাও ব্যাখ্যা করেছেন, ‘এখানে সব সময়ই সাফল্যের সর্বোচ্চ আকাঙ্ক্ষা থাকে, তবে উত্থান-পতন যেহেতু থাকে, সব সময়ই আপনাকে চোখ-কান সজাগ রাখতে হয়।’ এএফপি।সভাপতির আস্থাগত মৌসুমেও শিরোপার জন্য দুর্দান্ত লড়াই করেছে। কিন্তু এসি মিলান এই মৌসুমে খাবি খাচ্ছে দুঃসময়ের পাকে। একের পর এক হার জড়িয়ে ধরছে, কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রির চাকরি ঝুলছে সুতোয়। গতকাল আবার নাপোলির মাঠেই ছিল ম্যাচ। কঠিন প্রতিপক্ষ। মিলান সভাপতি সিলভিও বেরলুসকোনি বসে থাকতে পারেননি। দলকে অনুপ্রাণিত করতে হেলিকপ্টার নিয়ে উড়ে গেছেন অনুশীলনে। খেলোয়াড়দের সঙ্গে মিনিট দশেক কথাও বলেছেন। ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করা স্ট্রাইকার এল শারাউয়ির ওপর তাঁর আস্থা আছে, ভরসা রাখছেন অ্যালেগ্রির ওপরও যে মিলানকে তাঁরা সঠিক পথে ফেরাবেন। এ আস্থার প্রতিদান কি পাবেন? রয়টার্স।ফুটবলে জোকোভিচবছরটা শেষ করেছেন এটিপি ট্যুর ফাইনালসের শিরোপা জিতে। বছরের বাকি কটা দিন নোভাক জোকোভিচের অখণ্ড অবসর। সার্বিয়ান টেনিস তারকা এই অবসরে উড়াল দিয়েছেন ব্রাজিলে। রিও ডি জেনিরোর কাছে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় বস্তিগুলোর অন্যতম রোচিনহাতে একটা টেনিস কোর্ট উদ্বোধন করেছেন পরশু। এরপর তিনবারের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন গুস্তাভো কুয়ের্তেনের সঙ্গে একটা প্রদর্শনী ম্যাচও খেলেছেন। তবে ব্রাজিলে যাচ্ছেন, আর ফুটবল খেলবেন না সেটা কি হয়! আজ একটা প্রীতি ম্যাচে নিজের ফুটবল নৈপুণ্যও দেখাবেন। সেখানে আবার থাকছেন রোমারিও, কাফু, বেবেতো, জিকোর মতো সাবেকরা। ওয়েবসাইট।