অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিন্ন গোয়েন্দা‘ক্রাইম সিন ইনভেস্টিগেশন’ বা ‘সিএসআই’ যুক্তরাষ্ট্রজুড়েই দারুণ জনপ্রিয়। অনেক দিন ধরেই দর্শক গোগ্রাসে গিলছে এই ডিটেকটিভ থ্রিলার। এবার টেনিস তারকারাও এই টিভি সিরিজে নিজেদের নাম লেখাতে যাচ্ছেন। সাবেক টেনিস খেলোয়াড় ক্রিস এভার্ট ও লিন্ডসে ড্যাভেনপোর্ট নাকি অতিথি চরিত্র হিসেবে সিরিজের একটা পর্বে অভিনয় করবেন। একজন পেশাদার টেনিস খেলোয়াড়ের মৃত্যুরহস্য নিয়েই পর্বটির কাহিনি। সঙ্গে থাকছেন আরেক সাবেক খেলোয়াড় জাস্টিন গিমেলস্টব। এভার্ট-ড্যাভেনপোর্টরা যে এই প্রথম অভিনয় করছেন, তা নয়। ক্যামেরার সামনে আগেই দাঁড়িয়েছেন তাঁরা। আগামী জানুয়ারিতে প্রচারিত হবে পর্বটি। ওয়েবসাইট। শিষ্যের পরামর্শক্রিস্টিয়ানো রোনালদোর আজকের ‘রোনালদো’ হয়ে ওঠা তাঁর হাত ধরেই। ইউনাইটেড কোচ অ্যালেক্স ফার্গুসনের শিষ্য ছিলেন ছয়টি বছর। পূর্বসূরি বেকহামের মতো তিক্ততায় শেষ হয়নি তাঁর ওল্ড ট্রাফোর্ড-অধ্যায়। এ জন্য ফার্গির প্রতি এখনো ভক্তিটা অটুট রিয়াল মাদ্রিদ তারকার। ‘তিনি অসাধারণ একজন মানুষ। আমি আগেই বলেছিলাম, তিনি অনেকটা বাবার মতোই। আমি তাঁকে আসলেই মিস করি’—পরশু আবারও বললেন। তবে পিতৃতুল্য ফার্গিকে মেজাজের রাশটা একটু টেনে ধরার পরামর্শও দিয়েছেন রোনালদো, ‘মাঝেমধ্যে এতটা কড়া না হলেও তিনি পারেন। এখন কত চলছে তাঁর? ৭০? এটা তাঁর হূৎপিণ্ডের জন্য ভালো কিছু নয়!’ ওয়েবসাইট। দায় এড়াতে...রাশিয়ান লিগে ডায়নামো মস্কো ও জেনিত সেন্ট পিটার্সবার্গের ম্যাচের ঘটনা। ডায়নামো এগিয়ে ছিল ১-০ গোলে। হঠাৎই জেনিত সমর্থকদের ছুড়ে মারা পটকা এসে পড়ে ডায়নামো গোলরক্ষক অ্যান্টন সুনিনের ওপর। দুই চোখেই গুরুতর আঘাত পেয়েছেন সুনিন, ডান কানে কিছু শুনছেন না। ম্যাচটা বাতিল করা হয়েছে সঙ্গে সঙ্গে। ধারণা করা হচ্ছে, ম্যাচটি ৩-০ গোলে হারের সঙ্গে মোটা অঙ্কের জরিমানাও গুনতে হবে জেনিতকে। তবে জেনিত হাত ধুয়ে ফেলতে চাইছে বিষয়টি থেকে। বলছে, তারা এর সঙ্গে জড়িত নয়। ঘটনার জন্য শাস্তি দেওয়া হলে লিগ বর্জন করবে গত দুবারের চ্যাম্পিয়নরা। রয়টার্স।