অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্য বুন্দেসলিগাবিশ্বে গড়ে সবচেয়ে বেশি দর্শক হয় বুন্দেসলিগাতেই। জার্মান ক্লাবগুলোর আর্থিক অবস্থাও বেশ ভালো। কিন্তু এত ভালো ভালো জিনিস ম্লান হয়ে যাচ্ছে একটা কালিমাতেই! ১২ বছরের মধ্যে গত মৌসুমেই নাকি বুন্দেসলিগায় সবচেয়ে বেশি ছিল সহিংসতার হার। জার্মান পুলিশের বক্তব্য, পুলিশের হিসাবে গত বছরে যে পরিমাণ দর্শক আহত হয়েছে, সেটা নাকি গত ১২ বছরের দ্বিগুণ! গত মাসেই ডর্টমুন্ড-শালকের ম্যাচে হাঙ্গামা লেগে গিয়েছিল মাঠে। এ রকম পরিস্থিতিতে পুলিশকেও স্বাভাবিকের চেয়ে ২০ শতাংশ বেশি সময় কাজ করতে হয়েছে। দাঙ্গাবাজ হিসেবে ইংরেজদের ‘খ্যাতিটা’ বুঝি কেড়েই নিল জার্মানরা! রয়টার্স।ডমেনেখের ক্ষোভঅন্তঃকলহের জেরেই নাকি ইউরোতে নকআউট পর্বে উঠতে পারেনি ফ্রান্স। ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করতে হয়েছিল ফ্রান্স কোচ রেমন্ড ডমেনেখকে। সেই পুরোনো কাসুন্দি আবার উঠে আসছে ডমেনেখের প্রকাশিতব্য আত্মজীবনীতে। অল অ্যাবাউট মাইসেলফ নামের এই আত্মচরিতে নাকি সাবেক শিষ্যদের ধুয়ে দিয়েছেন তিনি। নাসরিকে বলেছেন ‘স্বার্থপর ও উদ্ধত’, আর রিবেরিকে বলছেন ‘জনপ্রিয়তার কাঙাল’। রিবেরির ওপর ভরসা করাটাও তাঁর একটা বিশাল ভুল ছিল বলে মনে হচ্ছে এখন। আনেলকাকে তো দিয়েছেন ‘খুনির’ তকমাই, ‘সে দলটাকে খুন করেছিল।’ রিবেরি কদিন আগেই বলেছেন, ক্লাব দল বায়ার্নে খেলা তাঁর কাছে ফ্রান্সের চেয়েও গুরুত্বপূর্ণ। ডমেনেখের অভিযোগে কি কিছুটা সত্যতা আছে? এএফপি।মানচিনির পরিকল্পনাচ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বাঁচামরার লড়াই আজ। প্রতিপক্ষ যখন রিয়াল মাদ্রিদ তখন সংবাদ সম্মেলনে সিটি কোচ রবার্তো মানচিনির দিকে অবধারিতভাবেই ছুটে গেল একটি প্রশ্ন, ‘রোনালদোকে কীভাবে আটকাবেন?’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে মানচিনিও রসিকতা করতে ছাড়েননি, ‘আমরা পুলিশ ডাকব।’ পরে অবশ্য আর সবার মতো রিয়াল স্ট্রাইকারের প্রশংসাই করেছেন। রোনালদোকে রুখতে যে পরিকল্পনাই আঁটুন, মুখে মানচিনি যেন নিয়তিবাদীই, ‘আশা করছি, বুধবার রাতটা তার (রোনালদো) খারাপ যাবে। যখন আপনি এমন একজনের বিপক্ষে খেলবেন, যে প্রতি খেলাতেই একটা-দুটো গোল করে, তখন ব্যাপারটা আসলেই কঠিন।’ ওয়েবসাইট।