অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ল্যাপটপ দানক্রীড়া প্রতিবেদক  নতুন ল্যাপটপটিকে এবার নিশ্চয় খুবই সাবধানে রাখবে মোহাম্মদ সাগর, যাতে চুরি না হয়। এটি চুরি হয়ে গেলে আর কেউ কি তাকে ল্যাপটপ দিয়ে সাহায্য করবেন? গত বছর জাতীয় জুনিয়র দাবায় রানারআপ হওয়ার পর তাকে ল্যাপটপ দিয়েছিলেন ডিনেটের নির্বাহী পরিচালক গবেষক অনন্য রায়হান। গত সেপ্টেম্বরে সেটি চুরি হয়ে যায়। পত্রিকায় এই চুরির সংবাদ পড়ে সাগরকে নতুন একটি ল্যাপটপ দেওয়ার ঘোষণা দেন বিপিএলের দল দুরন্ত রাজশাহীর অন্যতম মালিক মুশফিকুর রহমান। কাল সেই ল্যাপটপটি সাগরের হাতে তুলে দিলেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব।আজহার এখনোতাঁর কবজির কারুকাজ অনেকের চোখে লেগে আছে এখনো। তাঁর ব্যক্তিত্ব ছিল তাঁর ব্যাটের মতোই চওড়া। মোহাম্মদ আজহারউদ্দিন নামের জাদু যে এখনো আছে, সেটাই বোঝা গেল পরশু ভারতীয় ক্রিকেট বোর্ডের পুরস্কার রজনীতে। আদালতের রায়ে মাত্রই কদিন আগে আজীবনের নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলেছে। ম্যাচ গড়াপেটার অভিযোগে এত দিন ধরে বয়ে বেড়ানো পাথরটা নেমে গেল। কিন্তু সাবেক অধিনায়ককে অ্যাওয়ার্ড নাইটের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে কি না, এটা নিয়ে দ্বিধায় ছিল বিসিসিআই। শেষ পর্যন্ত আজহার চিঠি পেয়েছেন। তিনি এসেছেনও। এবং সব আলো সেদিন আজ্জুই চুরি করে নিয়েছেন বলে লিখেছে ভারতের একটি পত্রিকা। ওয়েবসাইট। কানের আশাস্মৃতিটা ফিকে হয়ে যেতে বসেছে। সেই ২০০১ সালে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ জিতেছে কোনো জার্মান দল। এরপর কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতাই জিততে পারেনি জার্মানির কোনো দল। কিন্তু এবার চ্যাম্পিয়নস লিগে ডর্টমুন্ড, শালকে, বায়ার্ন সবাই এরই মধ্যে নকআউটে খেলা নিশ্চিত করেছে। ইউরোপা লিগেও ভালোই করছে জার্মান দলগুলো। ব্যালন ডি’অর জয়ী সাবেক বায়ার্ন অধিনায়ক অলিভার কানের মনে হচ্ছে বুন্দেসলিগার স্বর্ণযুগ শুরু হয়েছে। সাবেক জার্মান গোলরক্ষক পেছনে কারণও দেখছেন ক্লাবগুলোর আর্থিক সচ্ছলতা, বুন্দেসলিগায় দর্শকের বাড়তি আগ্রহ। গতবার বায়ার্ন অল্পের জন্য পারেনি গেরোটা খুলতে, ফাইনালে হারে চেলসির কাছে। কান এবার আশায়। ওয়েবসাইট।