অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপহার বিতর্কসংবাদ সম্মেলন। কিন্তু খেলা বাদ দিয়ে সেটা কাল হয়ে উঠল ররি ম্যাকইলরয় ও তাঁর প্রেমিকা ক্যারোলিন ওজনিয়াকির বড়দিনের উপহার নিয়ে বিতর্কের মঞ্চ। বড়দিনের উপহার চেয়ে বিতর্কের সূচনা করেন ওজনিয়াকিই। ৮০ লাখ ডলার প্রাইজমানির ডিপি ওয়ার্ল্ড ট্যুর চ্যাম্পিয়নশিপে খেলতে ম্যাকইলরয় এখন দুবাইয়ে। বান্ধবী ওজনিয়াকিও সঙ্গী। সাংবাদিকের কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে ওজনিয়াকি বলে বসেন, ‘এই সপ্তাহে তুমি অবিশ্বাস্য সমর্থন পেতে যাচ্ছ। আর জেনে রেখো, তুমি এই সপ্তাহে জিতলে আমি কি সুন্দর একটা উপহার পেতে যাচ্ছি?’ ম্যাকইলরয়ের জবাব, ‘তুমি কি ইতিমধ্যেই অনেক অনেক সুন্দর উপহার পাওনি?’ এএফপি।এবার সাংবাদিকপ্রতিপক্ষের খেলোয়াড় বা রেফারির সঙ্গে বাদানুবাদ, হাতাহাতির ঘটনা তো কতই ঘটে! সিরিল জিউনেচাম আঘাত করে বসলেন এক সাংবাদিককে! ব্যতিক্রমী দৃষ্টান্ত গড়তে হাত না পায়ের ব্যবহার করেছেন মঁপেলিয়ের ডিফেন্ডার, সেটা জানা যায়নি। তবে কৃতকর্মের জন্য এরই মধ্যে তাঁকে সাময়িক নিষিদ্ধ হতে হয়েছে। তদন্তও হচ্ছে। কঠোর শাস্তি হতে পারে বলে গতকাল তাঁকে আরেক দফা নোটিশও দিয়েছে ফ্রেঞ্চ লিগ কর্তৃপক্ষ। একটা প্রতিবেদন নিয়ে গত সপ্তাহে ভ্যালেন্সিয়েনেসের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পরই লেকিপ-এর ওই সাংবাদিকের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়ে মঁপেলিয়ের খেলোয়াড়েরা। একপর্যায়ে সিরিল আঘাত করেন সাংবাদিককে। রয়টার্স।হত্যাচেষ্টাশোনা যায়, ম্যাচ পাতাতে রাজি না হওয়ায় ক্রিকেটাররা মৃত্যুর হুমকি পান। কিন্তু ক্রিকেট সংগঠক ললিত মোদিও মৃত্যুর হুমকি পেয়েছিলেন। আইপিএলের ‘আবিষ্কারকের’ দাবি, ম্যাচ পাতাতে রাজি না হওয়ায় তাঁকে তিনবার হত্যার চেষ্টা করেছে জুয়াড়িরা! দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগে আইপিএল থেকে বহিষ্কৃত মোদি এখন বসবাস করছেন লন্ডনে। ব্রিটিশ সাংবাদিক এড হকিন্সের ক্রিকেটের অন্ধকার জগৎ নিয়ে লেখা বই বুকি গ্যাম্বলার ফিক্সার স্পাই: এ জার্নি টু দ্য হার্ট অব ক্রিকেটস আন্ডারওয়ার্ল্ড-এ মোদি বলেছেন, তাঁকে হত্যার চেষ্টা চলে ২০০৯ সালের মার্চে মুম্বাইতে, তাঁর বাড়ির পাশে এবং দক্ষিণ আফ্রিকায় ও থাইল্যান্ডের ফুকেতে। ওয়েবসাইট।