অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরা হাতি...হোক সেটা রাজকীয় ফেরারি, দুর্ঘটনার শিকার একটা দুমড়েমুচড়ে যাওয়া গাড়িই তো! খুব বেশি দামে তো আর বিকোনোর কথা নয়। কিন্তু মালিক যখন ক্রিস্টিয়ানো রোনালদো, তখন এই ‘ভাঙাচোরা’ গাড়িও হয়ে ওঠে মহার্ঘ। ২০০৮ সালে আড়াই কোটি টাকা দিয়ে গাড়িটি কিনেছিলেন রোনালদো। তখন অবশ্য খেলতেন ইউনাইটেডের হয়ে, ২০০৯ সালে ম্যানচেস্টারে এক টানেলে ধাক্কা খেয়ে গাড়িটির ভীষণ ক্ষতি হয়। এখন ওটিকে আবার রাস্তায় নামাতে হলে আগাপাছতলা বদলাতে হবে। ইঞ্জিনটাই শুধু ঠিক আছে। এখন নাকি গাড়িটার দাম ধরা হয়েছে ৫১ লাখ টাকা। ওয়েবসাইট । হারের বলিপ্রতিশোধের জ্বালা জুড়াল ডায়নামো মস্কো। চাকরি হারিয়ে তার মাশুল গুনতে হলো উনাই এমেরিকে। মৌসুমের শুরুতে ডায়নামোর মাঠে গিয়ে ৪-০ গোলে জিতেছিল স্পার্তাক মস্কো। পরশু নিজেদের মাঠে স্পার্তাককে সেই ডায়নামো হারাল ৫-১ গোলে। নগরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এমন করুন পরিণতি মেনে নিতে পারেনি স্পার্তাক। ৪১ বছর বয়সী স্প্যানিশ কোচের হাতে ধরিয়ে দিয়েছে ধন্যবাদের (ছাঁটাই) চিঠি। যদিও কারণ হিসেবে দেখানো হচ্ছে দলের ধারাবাহিক ব্যর্থতা। এ মৌসুমেও চ্যাম্পিয়নস লিগ খেলা দলটি কিনা এবার লিগে পয়েন্ট তালিকার ৭ নম্বরে। স্বদেশি ক্লাব ভ্যালেন্সিয়া ছেড়ে এই গ্রীষ্মেই রুশ ক্লাবটির চ্যালেঞ্জ নিয়েছিলেন এমেরি। ওয়েবসাইট।তেভেজের শাস্তিনির্ধারিত গতিসীমার চেয়ে বেশি গতিতে গাড়ি চালালে পুলিশের জরিমানা খাওয়াটা প্রায় অবধারিত। বড় ফুটবলার বলে শাস্তির অন্যথা হয় না। কিছুদিন আগে মাইকেল বালাকও স্পেন থেকে ফেরার পথে এমন কাণ্ড করে ফেঁসেছেন। কার্লোস তেভেজের ক্ষেত্রে শাস্তিটা অবশ্য বেশিই গুরুতর হয়ে গেছে। ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার গত মার্চে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের মোরাকাম্বেতে গতিসীমা লঙ্ঘন করেছিলেন। অনেক দিন ধরে শুনানি চলার পর এবার জানা গেল ড্রাইভিং লাইসেন্সই কেড়ে নেওয়া হচ্ছে তাঁর। তেভেজ দাবি করেছিলেন, সে সময় গাড়িটা অন্য কেউ চালাচ্ছিল। কিন্তু দাবির সপক্ষে যথেষ্ট তথ্যপ্রমাণ দিতে না পারাতেই পেতে হলো শাস্তি। এএফপি।