অন্যকলাম
আসল ‘যুবরাজ’কে ভেবেছিল ক্যানসারকে বুড়ো আঙুল দেখিয়ে আবার ক্রিকেট মাঠ দাপিয়ে বেড়াবেন! যুবরাজ সিংয়ের এই ‘প্রত্যাবর্তন’ হয়ে গেছে ক্রিকেট ইতিহাসেরই অনন্য এক রূপকথা। এবার এই অলরাউন্ডার নিজের এই ক্যানসারজয়ের কীর্তি শোনাবেন ছোট পর্দায়। ২৪ ডিসেম্বর থেকে ‘দ্য আনব্রেকেবলস’ নামে নতুন একটি টিভি সিরিজ প্রচারিত হবে ন্যাট জিও চ্যানেলে। অভিনব সব জীবনযুদ্ধের কাহিনিই হবে সিরিজটির উপজীব্য। সেখানে যুবরাজের বয়ানে অবশ্য উঠে আসবে গেরিলাদের হাতে বন্দী এক লোকের উদ্ধারের রোমহর্ষক গল্প, আসবে কোকেন পাচারে বাধ্য হওয়া একজনের দুর্দান্ত কাহিনি। এর আগেই যুবরাজকে নিয়ে ‘জিন্দেগি আভি বাকি হ্যায়’ নামের তিন পর্বের একটি ধারাবাহিক বানানো হয়েছিল। ওয়েবসাইট। গার্দিওলাকে ‘না’ছুটিটাও নির্ঝঞ্ঝাট কাটাতে পারছেন না পেপ গার্দিওলা। তাঁকে নিয়ে হররোজ টানাটানি চলছেই। কোনো ক্লাব বা জাতীয় দলের কোচ যখনই বরখাস্ত হচ্ছেন, সেই শূন্যতা পূরণের সম্ভাব্য নাম হিসেবে উঠে আসছেন গার্দিওলাই! এমনকি ব্রাজিলের কোচ হচ্ছেন, এমন গুজবও রটেছিল। খোদ সত্তরের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কার্লোস আলবার্তো পর্যন্ত জানিয়েছিলেন, তিনিও এই স্প্যানিয়ার্ডকে ব্রাজিলের দায়িত্বে দেখতে চান। তবে এবার ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি হোসে মারিয়া মারিন এমন সম্ভাবনার ডালপালা নির্বিবাদে ছেঁটে ফেললেন। গার্দিওলার ‘অযোগ্যতা’, তিনি বিদেশি। কোনো বিদেশির ব্রাজিলের কোচ হওয়ার সম্ভাবনা নেই—মারিন জানিয়ে দিয়েছেন সেটাও। এএফপি।