অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনজির পাল্টামুম্বাইয়ে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে আলিম দার দুটি বাজে সিদ্ধান্ত দিয়েছেন। ধারাভাষ্যকার বনে যাওয়া শেন ওয়ার্ন ধুয়ে দেন দারকে। টুইটারে বলেন এই পাকিস্তানি আম্পায়ারের এখন অবসরের চিন্তাভাবনা করা উচিত, ‘খেলোয়াড়েরা ভালো না খেললে বাদ পড়ে। আলিম দার দুটি বাজে সিদ্ধান্ত দিয়েছেন। সব সময়ই তাই করেন তিনি।’ তবে স্বদেশি আলিম দারের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক একহাত নিয়েছেন ওয়ার্নকে। দারকে তাঁর দেখা সেরা আম্পায়ারদের একজন উল্লেখ করে ইনজি বলেছেন, সস্তা জনপ্রিয়তা কুড়ানোই সাবেক অস্ট্রেলীয় লেগ স্পিনারের উদ্দেশ্য। আইসিসিকে ওয়ার্নের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি। ওয়েবসাইট।দেনার দায়ে...অর্থনৈতিক মন্দায় অনেক দিন ধরেই জর্জরিত গ্রিসের ক্লাবগুলো। তাই বলে প্যানাথিনাইকসের মতো ক্লাবেরও এমন দশা হবে কে ভাবতে পেরেছিল! গ্রিসের সবচেয়ে পুরোনো ও অন্যতম সফল এ ক্লাবটি এখন নাকি বিদ্যুৎ বিল দিতেই হিমশিম খাচ্ছে। দেনাও জমেছে প্রচুর। এ অবস্থায় স্টেডিয়াম ব্যবস্থাপনা কমিটির প্রধান পিটার গ্যালাকতাপুলোস প্রস্তাব দিয়েছেন প্যানাথিনাইকসের ম্যাচগুলো দিনের বেলা আয়োজন করতে, যাতে কিছুটা অর্থ সাশ্রয় হয়। কিন্তু টিভি চ্যানেলগুলোর কাটতির জন্য রাতের বেলাতেই খেলা আয়োজন করতে হচ্ছে। বিদ্যুতের পেছনে খরচও বেশি হচ্ছে। এএফপি।