অন্যকলাম
নিষিদ্ধবিদায়ী টেস্টে রিকি পন্টিং যদি একটা সেঞ্চুরি করতে পারেন, কোনো সন্দেহই নেই অস্ট্রেলিয়ানদের জন্য সেটা হবে বড় আনন্দের। কিন্তু পন্টিং নিজে স্মরণীয় ওই মুহূর্তে স্ত্রী-সন্তানদের জড়িয়ে ধরতে পারবেন না! কারণ, ম্যাচ চলাকালে ক্রিকেটার ও টিম স্টাফদের জন্য পরিবারের সদস্য বা বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলা নিষিদ্ধ! ম্যাচ পাতানো বন্ধ করতে আইসিসির দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিটের সুপারিশেই এই গ্রীষ্ম থেকে নতুন এই নিয়ম চালু করেছে আইসিসি। সম্প্রতি এক সফরে দলের একজন উঠে গিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলতে শুরু করলে আইসিসির এক সদস্য তাঁকে থামিয়ে দেন। ওয়েবসাইট।ইনিয়েস্তার আহ্বানএকসময় দলটি লা লিগাতেও খেলেছে। আলবাসেতে এখন তৃতীয় বিভাগে ধুঁকছে। স্পেনের অর্থনৈতিক মন্দার হাওয়া লেগেছে ক্লাবটিতেও। অবস্থা এমনই করুণ, দেউলিয়াও হয়ে যেতে পারে এই ক্লাব। একজন স্প্যানিশ খেলোয়াড়ের কাছে বিষয়টি মর্মপীড়াদায়ক। তিনি আন্দ্রেস ইনিয়েস্তা। শৈশবে এই ক্লাবেই তাঁর শুরু, সে হিসেবে আলাদা একটা আবেগ তো আছেই। ক্লাবটির মালিকানারও অংশীদার বার্সেলোনা মিডফিল্ডার। ক্লাবটিকে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিতে তাই খোলা চিঠি লিখেছেন ইনিয়েস্তা। ক্লাবটির সাবেক খেলোয়াড়, সমর্থক, শুভানুধ্যায়ীসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। ইনিয়েস্তার আবেদনে কি বৃথা যাবে? রয়টার্স। পাদুকা কাহিনি দলের ভরাডুবি হলে সমর্থকদের ক্ষোভের বহিঃপ্রকাশ হয় একেক রকম। কেউ মাঠে দুয়ো দেয়, কেউ পোড়ায় খেলোয়াড়-কর্মকর্তাদের কুশপুতুল। তাই বলে খেলোয়াড়দের জুতা নিয়ে যাওয়ার ঘটনা সব সময় ঘটে না। অভিনব এই জুতা ছিনতাইয়ের শিকার হয়েছেন সোয়াজিল্যান্ডের স্ট্রাইকার ফানজিলে এনজিমান্দজে। কয়েক দিন আগে বাবানে হাইল্যান্ডার্স ২২ বছরের ইতিহাসে শোচনীয়তম পরাজয়ের স্বাদ (৫-১) পেয়েছে ছোট দল মালান্তি চিফসের কাছে। এ ঘটনার পর ক্ষুব্ধ সমর্থকেরা চালায় তাণ্ডব, কেড়ে নিয়ে যায় হাইল্যান্ডার্স স্ট্রাইকার এনজিমান্দজের নাইকির তৈরি বুট জোড়া। এই স্ট্রাইকার এখন বুট ফিরে পাওয়ার জন্য একরকম মিনতিই করছেন। খেলোয়াড়দের নিরাপত্তা জোরদার করার দাবিও তুলেছেন তিনি ক্লাব কর্তৃপক্ষের কাছে। এএফপি।