অন্যকলাম
ম্যারাডোনার অঙ্কদুইয়ে দুইয়ে চার মিলিয়েছেন ডিয়েগো ম্যারাডোনা। বিশ্বের সেরা খেলোয়াড়ের দৌড়ে লিওনেল মেসি যখন ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলতে পেরেছেন, তখন আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালেও তুলতে পারবেন—এমনই বিশ্বাস তাঁর। ‘নিঃসন্দেহে বিশ্বের সেরা খেলোয়াড় এখন মেসি এবং ক্রিস্টিয়ানোকে পেছনে ফেলার মানে ও খু-উ-ব ভালো। বিশ্বকাপে মেসি ভালো প্রভাব ফেলতে পারবে’—বলেছেন ম্যারাডোনা। কিন্তু আর্জেন্টাইন কিংবদন্তি যত সহজে অঙ্কটা কষলেন, সেটা অত সহজ কি হবে? আর্জেন্টিনার জার্সি গায়ে যে বার্সেলোনার মেসিকে খুঁজেই পাওয়া যায় না! ওয়েবসাইট।টেন্ডুলকারের হারচট্টগ্রাম টেস্টের ম্যাচসেরার ট্রফি হাতে গতকালের পত্রিকায় ছাপা হওয়া শচীন টেন্ডুলকারের হাসিমুখের ছবিটা এখনো বোধহয় মন থেকে মিলিয়ে যায়নি। আরেকটা টেস্ট শুরু হবে আগামীকাল। শিরোনামটি দেখে ভাবছেন, এর মধ্যে আবার কী হারলেন টেন্ডুলকার? হ্যাঁ, টেন্ডুলকার হেরেছেন এবং সেটা ক্রিকেটেই। যত টাকার খুশি বন্ধুর সঙ্গে বাজি ধরে ফেলুন। ঠকবেন না বলে দিচ্ছি! শচীন রমেশ টেন্ডুলকার না হোন, তাঁর ছেলে অর্জুন টেন্ডুলকার তো হেরেছেই। টেন্ডুলকার যেদিন বাংলাদেশের বিপক্ষে টেস্ট জয় উদ্যাপন করেছেন, সেদিনই এমআইজি ক্লাবের অনূর্ধ্ব-১৩ দলের হয়ে ক্রিকেট-বিশ্বে পা রেখেছে অর্জুন। তবে বাঁহাতি এই ওপেনারের দল ৩০ ওভারের ম্যাচটিতে হেরে গেছে ক্যাডেন্স ক্রিকেট একাডেমির কাছে। ওয়েবসাইট। বোকামিএমন বোকামিও কেউ করে? একজন খেলোয়াড়কে কিনতে খরচ করে ৮০ মিলিয়ন পাউন্ড! বিশ্ব রেকর্ড গড়া এই ট্রান্সফার ফি দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে নিয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। আকাশচুম্বী এই মূল্য নিয়ে আলোচনা-সমালোচনা অনেক হয়েছে, সেটি থিতিয়েও গেছে। পুরোনো হয়ে যাওয়া সেই আলোচনায় আবার জ্বালানি ঢেলেছেন রিয়ালের সাবেক সভাপতি লরেঞ্জো সানজ। আগের সমালোচকেরা একটু রয়ে-সয়েই সমালোচনা করেছিলেন। কিন্তু সানজ এত টাকায় রোনালদোকে কিনে আনায় পেরেজকে বললেন ‘বোকা’। তাঁর মতে বিশ্বের কোনো খেলোয়াড়ের দামই এত টাকা হতে পারে না, ‘হয় আমরা বোকা, নয় তো ক্রিস্টিয়ানোকে যে এত টাকা দিয়ে কিনেছে সে বোকা!’ ওয়েবসাইট।