অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালিক বেকহামপুরো ক্যারিয়ারটাই কাটিয়ে দিলেন যাযাবরের মতো। এ ক্লাব থেকে সে ক্লাব। আর কত! ডেভিড বেকহাম এবার একটা ক্লাবই কিনে ফেলছেন। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের একটা ফ্র্যাঞ্চাইজিই কিনতে যাচ্ছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। এলএ গ্যালাক্সি ছাড়ার ঘোষণা দিয়েছেন আগেই। গ্যালাক্সিতে আজই তাঁর বিদায়ী ম্যাচ। বিদায়ী এই ম্যাচ নিয়ে কথা বলতে গিয়েই বেকহাম জানিয়ে দিয়েছেন ক্লাব মালিক হওয়ার ইচ্ছা, ‘ছয় বছর আগে যখন এখানে এসেছিলাম, লিগটাকে অন্য উচ্চতায় নেওয়ার অঙ্গীকার করেছিলাম। অঙ্গীকারটা একই আছে। আমি হয়তো এখানে আর খেলব না। কিন্তু আমি একটা ফ্র্যাঞ্চাইজির মালিক হতে যাচ্ছি এবং এটা নিয়ে রোমাঞ্চিত।’ ওয়েবসাইট।জর্ডান বহিষ্কারমায়ামির লা গর্স কান্ট্রি ক্লাবের আইন আইনই। ওখানে গলফ খেলতে হবে নির্ধারিত পোশাকে। ব্যত্যয় হলেই বহিষ্কার। সে তিনি যতই বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান হোন না কেন। সেদিন জর্ডান লা গর্সে গলফ খেলতে গেলেন কার্গো শর্টস পরে। ১৮ হোলের ১১টাই খেলে ফেললেন। হঠাৎই তাঁর পোশাক চোখে পড়ে কর্তৃপক্ষের। শর্টসটা বদলে আসতে বলা হয়। জর্ডান অস্বীকৃতি জানান। সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হয়, আর কখনোই তাঁকে কোর্সে নামতে হবে না। ব্যস, ফিরে যান এনবিএর সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়। অপমানিত হয়ে। অবশ্য জর্ডানের প্রতিনিধির দাবি, ক্ষতিটা লা গর্সেরই। কারণ এমজে একজন দুর্দান্ত গলফার! ওয়েবসাইট। ব্ল্যাটারের টোটকা গত চার বছরে ফিফা-ব্যালন ডি’অরের শেষ তিনে জায়গা হয়েছে শুধু মেসি, রোনালদো, ইনিয়েস্তা ও জাভির। ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারের পুরস্কারটা হাতে নিতে এখনো অনেক দেরি, কিন্তু এ জন্য তাঁকে আসতে হবে ইউরোপে। অন্য কেউ নন, খোদ ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারই এটা মনে করেন, ‘ব্রাজিলের ফুটবলের মানও বেশ ভালো, কিন্তু এ মুহূর্তে ইউরোপিয়ান ফুটবল দিয়েই ক্লাব ফুটবলের বিচার হয়।’ নেইমারকে ব্যালন ডি’অর পাওয়ার তরিকাও বাতলে দিয়েছেন, ‘সে শেষ ২৩-এ ছিল বটে, কিন্তু আমার মনে হয় ফাইনালিস্ট হতে হলে তাঁকে ইউরোপে আসতে হবে। অথবা ব্রাজিলের হয়ে ২০১৪ সালে দারুণ একটা বিশ্বকাপ কাটাতে হবে।’ ওয়েবসাইট।