অন্যকলাম
তবু আর্জেন্টিনা২০১০ বিশ্বকাপে মার্সেলো বিয়েলসা চিলিকে বিশ্বকাপে নেওয়ার পর দেশটির জাতীয় বীরই বনে গিয়েছিলেন। এরপর অবশ্য খুব বেশিদিন কোচ থাকতে পারেননি। ফেডারেশন সভাপতির সঙ্গে বনিবনা না হওয়ায় চিলি ছাড়েন এই আর্জেন্টাইন। বিয়েলসার প্রস্থানের পর চিলির দায়িত্ব বর্তায় তাঁরই স্বদেশি ক্লদিও বোর্গির কাঁধে। তাঁর দিনও ফুরিয়েছে অল্পেই। গত মাসেই বোর্গিকে ছাঁটাই করেছে চিলি ফুটবল ফেডারেশন। এবার কোচ করা হলো হোর্হে সাম্পাওলিকে। মজার ব্যাপার হলো, সাম্পাওলিও একজন আর্জেন্টাইন। যাই হোক না কেন, চিলির আর্জেন্টিনা-প্রেমে ঘাটতি কিন্তু চোখে পড়ছে না! এএফপি।ওয়ার্নের খেদপার্থ টেস্টে মাথা কুটে মরেছেন অস্ট্রেলীয় বোলাররা। কিন্তু দ্বিতীয় ইনিংসে রানের এভারেস্টেই চড়ে বসে দক্ষিণ আফ্রিকা। দূর থেকে বোলারদের এমন দুর্গতি দেখে অক্ষম ক্রোধে ফুঁসেছেন শেন ওয়ার্ন। সিডনি মর্নিং হেরাল্ড-এর কাছে নিজের অনুভূতির কথা গোপনও করেননি, ‘আমার মনে হচ্ছিল যেন পার্থে উড়ে গিয়ে বল করি। হয়তো মারও খেতাম, কিন্তু তখন ওটাই আমি করতে চেয়েছিলাম। আমাদের সবার জন্য রীতিমতো হতাশাজনক ছিল ব্যাপারটা। হ্যাঁ, কন্ডিশন ঠিক বোলারদের পক্ষে ছিল না, কিন্তু যখন বোলাররা কোমর উচ্চতায় ফুল টস দিতে থাকবে, তখন মাইকেল ক্লার্ক ফিল্ডিং সাজাবে কীভাবে?’ ওয়েবসাইট।মরিনহোর বিদায়!ব্যাপারটা যে একদমই পছন্দ করছেন না, সেটা খোলাখুলিই বলেছেন। সমর্থকদের আচরণ মোটেও ভালো ঠেকছে না তাঁর কাছে। ‘ফুটবলে স্মৃতিশক্তি বড় কম’—এমন মন্তব্য করেছেন। এদিকে এমন খবর রটে গেছে, আগামী জুনেই নাকি রিয়াল মাদ্রিদ ছেড়ে যাচ্ছেন হোসে মরিনহো। সেই খবর মার্কার মতো পত্রিকা দিয়েছে বলে সেটিকে গুঞ্জন বলেও উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। রিয়ালের হাঁড়ির খবর মার্কার চেয়ে ভালো আর কে জানে! পত্রিকাটির দাবি, শুধু খেলোয়াড়দের সঙ্গে নয়, ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গেও নাকি সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়েছে মরিনহোর। এটিকে পরশু রিয়াল কোচ গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন। ওয়েবসাইট।