অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধোনির পাল্টাইডেনের উইকেট নিয়ে এই কয় দিনে কম জল ঘোলা হয়নি। প্রথম দিন থেকেই বল ঘুরবে এমন উইকেট চাওয়ায় ভারত অধিনায়ককে কটুকাটব্য কম শুনতে হয়নি। তবে সাবেক ক্রিকেটারদের সমালোচনা গায়ে মাখছেন না মহেন্দ্র সিং ধোনি, ‘সমালোচনা খেলার অবিচ্ছেদ্য অংশ। বিশেষ করে ভারতে। যখন আপনি ভালো পারফর্ম করবেন, অনেক সমর্থন পাবেন। কিন্তু ভালো না করলে ওই সমর্থকেরাই আপনাকে ধুয়ে দেবে। কে কী বলল তা নিয়ে আমি তাই খুব একটা ভাবিত নই।’ সাবেকদের খোঁচাও দিয়েছেন, ‘আমার তো তাঁদের মতো প্ল্যাটফর্ম নেই। আমি টিভি বিশ্লেষক নই, আবার কলামও লিখি না।’ ওয়েবসাইট। দিনবদলভারতের টেস্ট খেলোয়াড়েরা এখন কোটিপতি। ফোর্বস সাময়িকীর সমীক্ষায় বিশ্বের শীর্ষ ধনী ১০ ক্রিকেটারের প্রথম পাঁচজনই ভারতের। কিন্তু পঞ্চাশের দশকে ভারতে টেস্ট খেলে ক্রিকেটাররা দৈনিক ভাতা পেতেন মাত্র ৫০ রুপি! ভারতের সাবেক অধিনায়ক নরি কন্ট্রাক্টরের স্মৃতিচারণা, ‘পাঁচ দিনের জন্য আমরা পেতাম মাত্র ২৫০ রুপি। কফির পয়সাটাও দিতে হতো নিজের পকেট থেকে।’ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল আয়োজিত এক অনুষ্ঠানে কন্ট্রাক্টর আরও বলেন, ‘ম্যাচ শেষ। আমরা ট্রেনে ফিরছি, কর্মকর্তারা এসে একগাদা মুদ্রা ধরিয়ে দিলেন। গুনে দেখারও সময় ছিল না আমার!’ ওই সময়ের সঙ্গে মিলিয়ে দেখলে টেন্ডুলকার-ধোনিদের এখন কী মনে হবে? ওয়েবসাইট।উল্টো সুরবোমাই যেন ফাটিয়ে দিয়েছিলেন শেন ওয়ার্ন। অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্ক চাইলে আবার অবসর ভেঙে ফিরতে পারেন বলে হইচই ফেলে দিয়েছিলেন। ওয়ার্নের এমন মন্তব্যের পর অস্ট্রেলিয়ার ক্রিকেটে তোলপাড়ই পড়ে যায়। তবে আলোচনাটা জমে উঠতে না উঠতেই তাতে ঠান্ডা জল ঢেলে দিলেন লেগ স্পিনের এই জাদুকর। নিজেও বুঝতে পেরেছিলেন, খানিকটা বেফাঁস কথাই বলা হয়ে গেছে। এ জন্যই পরে টুইট করে জানিয়েছেন, দলে ফেরার ইচ্ছা জানানোর মানে এই নয় যে তিনি ফিরছেন। এমন অনাকাঙ্ক্ষিত কথা বলার জন্য ক্লার্কের কাছে ক্ষমাও চেয়েছেন। ওয়ার্নের দাবি, কথাটা বলেছিলেন কথাচ্ছলে । এএফপি।