অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিটমাটইডেন গার্ডেনের উইকেট নিয়ে জলঘোলা কম হয়নি। ভারত অধিনায়ক প্রথম দিন থেকেই টার্নিং উইকেট চাওয়াতে বেধেছিল গোল। মহেন্দ্র সিং ধোনির এই চাওয়া একেবারেই অনৈতিক—বলে বসেন ইডেনের পিচ কিউরেটর প্রবীর মুখার্জি। পরে অবশ্য উইকেট দেখে খুশিই হয়েছিলেন ধোনি। টসের পরপরই কিউরেটরের সঙ্গে দেখা হলে হাত তো মেলানই, উচ্ছ্বাসও ঝরে পড়ে তাঁর কণ্ঠে। প্রবীর মুর্খাজিকে বলেন, ‘আমি কি কখনো আপনাকে নিয়ে খারাপ কিছু বলেছি? কখনো বলতে পারি? ইডেনের বস তো আপনিই।’ প্রশংসায় কার না মন গলে? প্রবীরও এখন ধোনিকে ‘ভদ্রলোক’ই বলছেন। তবে প্রথম ইনিংসে বিশাল সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে ইংল্যান্ড, ধোনি এখন কী বলবেন? ওয়েবসাইট।‘মোনা-তেল্লি’মোনালিসার সঙ্গে বালোতেল্লির তুলনা! একটু বাড়াবাড়িই হয়ে যায় না! ইতিহাসেরই সবচেয়ে বিখ্যাত চিত্রকর্মের নাম হিসেবে বেশির ভাগ মানুষই একবাক্যে বলবেন মোনালিসার নাম। লেওনার্দো দা ভিঞ্চির এই মাস্টারপিসের মূল্য কাগুজে নোটের বিচারে যাচাই করা অসম্ভব। কিন্তু বালোতেল্লির এজেন্ট মিনো রাইওলা অতশত ভাবতে যাননি। বাতাসে গুজব ভাসছিল, ম্যানচেস্টার সিটিতে অনিয়মিত হয়ে পড়া ইতালিয়ান স্ট্রাইকার পাড়ি জমাতে পারেন এসি মিলানে। কিন্তু ‘সুপার মারিও’র এজেন্ট বলেছেন, ‘বালোতেল্লি মোনালিসার মতো। তার কোনো নির্দিষ্ট মূল্য নেই। এ মুহূর্তে যেহেতু কেউ তাকে কিনছে না, তাই সে অমূল্য। ইতালিতেও তাকে কেনার মতো কোনো ক্লাব নেই।’ এএফপি।আশ্রয়বিদেশে খেলতে গিয়ে খেলোয়াড় পালিয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। তাই বলে পুরো দলটাই নিখোঁজ হয়ে যাবে! অবাক করা এই ঘটনার জন্ম দিয়েছে ইরিত্রিয়ার জাতীয় ফুটবল দল। আঞ্চলিক এক প্রতিযোগিতায় খেলতে ইরিত্রিয়া গিয়েছিল উগান্ডায়। রুয়ান্ডার বিপক্ষে খেলেই লাপাত্তা ইরিত্রিয়ার ফুটবল দলটি। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান মিলল, বেশি দূর যায়নি, ওখানেই ছিল দলটা। দেশে ফিরে যাওয়াটা ঝুঁকিপূর্ণ—এই শঙ্কায় তারা নিখোঁজ হয়ে যায়। উগান্ডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছে ইরিত্রিয়ার গোটা ফুটবল দলটাই। সম্ভবত নিরাশ হতে হচ্ছে না, উগান্ডার শরণার্থীবিষয়কমন্ত্রী আভাস দিয়েছেন এই আবেদন মঞ্জুর করা হতে পারে। এএফপি।