অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সানিয়া কাহিনিপেশাদার আর ব্যক্তিগত জীবনকে এক সুতোয় গেঁথে নিজেকে পুরোপুরি প্রকাশ করা ক্রীড়াবিদদের পাশে নাম লেখাতে যাচ্ছেন সানিয়া মির্জা। শিগগিরই নিজের আত্মজীবনী প্রকাশ করবেন ভারতীয় টেনিসকন্যা। আন্দ্রে আগাসির আত্মজীবনী ওপেন-এ অনুপ্রাণিত হয়ে লেখা আত্মজীবনীটা সানিয়া বের করতে চেয়েছিলেন লন্ডন অলিম্পিকের পরপরই। কিন্তু এ বছরে ঘটে যাওয়া ঘটনাগুলোও অন্তর্ভুক্ত করতে চান বলেই পিছিয়েছে। সানিয়ার দাবি, এটি হবে তাঁর সত্যিকারের গল্প। তাহলে অন্যদের আত্মজীবনী সত্যি নয়? সানিয়া সেই বিতর্কে যাননি। তবে সত্য যখন বলতে চেয়েছেন, শোয়েব মালিকের সঙ্গে বিয়ে, অলিম্পিকের দ্বৈত জুটি গড়া। বিতর্কিত এই বিষয়গুলোও স্থান পাবে তাঁর আত্মজীবনীতে! ওয়েবসাইট।নিজের ফাঁদরেফারি মার্ক ক্ল্যাটেনবার্গকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছেন জন ওবি মিকেল! অন্যের জন্য পাতা ফাঁদে নিজেই আটকা পড়েছেন! তিন ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি চেলসির নাইজেরিয়ান ফুটবলারকে গুনতে হচ্ছে ৬০ হাজার পাউন্ড জরিমানাও। গত ২৮ অক্টোবর স্ট্যামফোর্ড ব্রিজে গিয়ে বিতর্কিত জয় (৩-২ গোলে) পায় ম্যানচেস্টার ইউনাইটেড। রেফারি ক্ল্যাটেনবার্গের বিরুদ্ধে চেলসির অনেক অভিযোগের সবচেয়ে বড়টি এনেছিলেন মিকেলই। ক্ল্যাটেনবার্গ নাকি তাঁর বিরুদ্ধে বর্ণবাদী গালি দিয়েছিলেন, বলেছিলেন ‘মুখ বন্ধ কর বাঁদর।’ কিন্তু এফএর তদন্ত কমিটি ক্ল্যাটেনবার্গের মুখে কোনো কথাই পায়নি। ফল, ক্ল্যাটেনবার্গ ‘নির্দোষ’, আর মিথ্যা বলার অভিযোগে মিকেলেরই হলো সাজা। এএফপি।ধোনির বিরুদ্ধেস্টিভ বাকনরও রেহাই পাননি। এবার ভারতের চক্ষুশূল আলিম দার। সময়ের অন্যতম সেরা আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। মাঠে দারের কাছে অসন্তোষও জানিয়েছিলেন। আচরণবিধির লঙ্ঘন হলেও ধোনি শাস্তি পাননি। পাকিস্তানি আম্পায়ারের পক্ষে দাঁড়িয়ে সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা ধোনির সমালোচনায় মুখর। মঈন খান আইসিসিকেও একহাত নিলেন, ‘আইসিসি যে ধোনিকে কোনো শাস্তি দিল না, তাতে অবাক হইনি। কারণ প্রভাবশালী ভারতীয় বোর্ডের বিরুদ্ধে কিছু করার সাধ্য আইসিসির নেই।’ এর আগে দারের সমালোচনা করে টুইট করেছিলেন শেন ওয়ার্ন। ওর পরই দারের পাশে দাঁড়ান ইনজামাম। ওয়েবসাইট।