অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গন্তব্য আফ্রিকা১৯৯৬ ইউরোর ফাইনালে খেলা চেক প্রজাতন্ত্র দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, বেনফিকা, লাৎসিওতে। সাবেক চেক উইঙ্গার ক্যারল পোবরস্কি বুট জোড়া তুলে রেখেছেন অনেক আগে। এখন কোথায় ফুটবলারদের জন্য কাজ করবেন, তা নয় ঘুরে বেড়াবেন ক্যামেরুনের গহিন অরণ্যে। আগামী জানুয়ারিতে ওদেশে গিয়ে সেখানকার কচিকাঁচাদের গরিলাদের সম্পর্কে সচেতন করবেন পোবরস্কি। চোরাশিকারিদের কবলে পড়ে ক্রমেই কমছে গরিলার সংখ্যা। প্রাগের একটি চিড়িয়াখানার পৃষ্ঠপোষণায় এ সফরে পূর্ব ক্যামেরুনের সোমালোমো গ্রামে এক সপ্তাহ কাটাবেন। কথা বলবেন সেখানকার শিশু-কিশোরদের সঙ্গে, উদ্বুদ্ধ করবেন তাঁদের। এএফপি।মারের ব্রতটেনিস কোর্টে প্রায়ই মেজাজ হারিয়ে কটু কথা বলে ফেলেন। সে জন্য এ বছরেরই রোম ওপেনে তাঁকে আম্পায়ারের সতর্কবাণীও শুনতে হয়েছে। কিন্তু মারের ব্রত নিজেকে বদলে ফেলবেন। আগামী জানুয়ারির অস্ট্রেলিয়ান ওপেন থেকেই শুরু হবে তাঁর বদল-প্রক্রিয়া। আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে মারে অবশ্য বলছেন, মেজাজ হারিয়ে দু-একটা অশ্রাব্য কথা সবাই বলেন। কিন্তু তাঁর ভাষাটা ইংরেজি হওয়াতেই বিপাকে পড়ে গেছেন। বেশির ভাগ আম্পায়ারই নাকি ইংরেজিটাই বোঝেন। সে জন্য ইংরেজি ছাড়া অন্য ভাষার খেলোয়াড়েরা এর চেয়েও অশ্রাব্য কথা বলে পার পেয়ে যান। এএফপি।বাপকা বেটা১৯ বছর বয়সে ভাস্কো-দা-গামার হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন রোমারিও। তাঁর ছেলে রোমারিনহোও পেশাদার ক্যারিয়ার শুরু করলেন একই বয়সে। শীর্ষ কোনো ক্লাবে নয়, ব্রাজিলের তৃতীয় বিভাগের দল ব্রাসিলিয়েনসের সঙ্গে চুক্তি করেছেন ৬ ডিসেম্বর। বাবার ক্লাব ভাস্কো-দা-গামার যুব প্রকল্প থেকেই তাঁর ফুটবলার হয়ে ওঠা। কিন্তু কোচিং স্টাফদের সঙ্গে বিবাদে জড়িয়ে ভাস্কোর যুবদল ছেড়ে দেন রোমারিনহো। বাবার মতো বড় ফুটবলার হতে পারবেন কি না, সেটা সময়ই বলে দেবে। তবে এই বয়সেই ক্লাবের বিবাদে জড়িয়ে একটা দিক দিয়ে অন্তত বাবার নাম রাখতে পেরেছেন! ওয়েবসাইট।