অন্যকলাম
পরাজয়ের কান্নালাখো ফিলিপিনো অধীর আগ্রহে টেলিভিশনে চোখ রেখেছিল একটা জয়ের আশায়। কিন্তু জাতীয় নায়ক ম্যানি প্যাকুইয়াও নিরাশ করলেন তাদের। মেক্সিকান প্রতিদ্বন্দ্বী হুয়ান মার্টিন মার্টিনেজের কাছে নকআউটই হয়ে গেলেন গত শনিবার। এভাবে দেশবাসীকে আশাহত করার পর আবেগের বাঁধ ধরে রাখতে পারেননি ফিলিপিনো মুষ্টিযোদ্ধা ও রাজনীতিক। টিভি ক্যামেরার সামনে কেঁদে ফেললেন ঝরঝর করে। করজোড়ে দেশবাসীর কাছে চাইলেন ক্ষমা। অপ্রত্যাশিত পরাজয়ের পর গুঞ্জন উঠেছে তাঁর অবসরের। মুষ্টিযোদ্ধার মা পর্যন্ত বলেছেন ছেলের গ্লাভসজোড়া এবার তুলে রাখার সময় হয়েছে। প্যাকুইয়াও অবশ্য এই মুহূর্তে এমন কোনো ভাবনা মাথায় আনছেন না। এএফপি।রুপালি ইনিয়েস্তাচলচ্চিত্রের রঙিন ভুবনের সঙ্গে আন্দ্রেস ইনিয়েস্তার পূর্বপরিচয় আছে। বার্সেলোনার মিডফিল্ডার এবার অভিনয় করতে যাচ্ছেন ভারতীয় চলচ্চিত্রে। নবাগত পরিচালক হরিশ শর্মা নির্মাণ করছেন ২ নাইটস ইন সোল ভ্যালি সিনেমাটি। এতে ইনিয়েস্তার ভূমিকা একজন ফুটবলারের, যিনি বল নিয়ে কারিকুরি দেখাবেন। ভয়ংকর ছবিতে একটু ক্রীড়া বিনোদন, গ্ল্যামার, রসবোধের ছোঁয়া দিতেই পরিচালক ইনিয়েস্তাকে নিয়েছেন। ছয় মাস ধরে ঘুরেও ৩-৪ ঘণ্টার জন্য সূচি মিলছিল না। অবশেষে মিলেছে। ২৮ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় থাকা ছবিটির জন্য ১৯ ডিসেম্বর ইনিয়েস্তা শট দেবেন। শ্যুটিং হবে স্পেনের ছোট্ট গ্রাম ফুয়েন্তেয়ালবিল্লাতে। ওয়েবসাইট।শান্তিচুক্তিছয় কোটি ইউরোয় তাঁকে কিনেছিল জেনিত সেন্ট পিটার্সবার্গ। হাল্ক অবশ্য নামের প্রতি তেমন সুবিচার করতে পারেননি। তার ওপর এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের আকাশছোঁয়া বেতন নিয়েও চলছিল বিতর্ক। এর পরই চ্যাম্পিয়নস লিগের গত ম্যাচে নতুন করে আবার বিতর্কে জড়ান হাল্ক। এসি মিলানের বিপক্ষে খেলা শেষের আগেই তাঁকে মাঠ থেকে উঠিয়ে নেন জেনিত কোচ। তখন ক্লাব ছাড়ার হুমকিও দিয়েছিলেন হাল্ক। পরে অবশ্য শান্তির পতাকা উড়িয়েছেন। বলেছেন কোচের সঙ্গে ঝামেলা চুকিয়ে ফেলেছেন। সব সময় দলের ভালোই চান তিনি। জেনিতও নাকি ছাড়ছেন না। শান্তিটা কত দিন থাকে, সেটাই দেখার বিষয়! এএফপি।১৯৪৯ সালের ৬ জুন রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনে ক্লাব হিসেবে নাম নিবন্ধন করেছিল ইউডি লাস পালমাস। মজার ব্যাপার, ওই বছরের ২২ আগস্ট আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ক্লাবটির।