অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এভরার শঙ্কাইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটির চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই দলই খেলেছে ১৬টি করে ম্যাচ। লম্বা পথ এখনো বাকি। যদি শেষ পর্যন্ত ইউনাইটেড শিরোপা জিততে না পারে? তাহলে কী হবে? ইউনাইটেডের ডিফেন্ডার প্যাট্রিক এভরার বড় রকমের এক আশঙ্কার কথা শোনাচ্ছেন! তাঁর ধারণা, ছয় পয়েন্ট এগিয়েও শেষতক শিরোপা ঘরে তুলতে না পারলে স্যার অ্যালেক্স ফার্গুসন ভালোভাবে নেবেন না। এমনকি সব খেলোয়াড়কে ছাঁটাইও করে দিতে পারেন! ঠাট্টা নয়, এভরা এটা নাকি বিশ্বাসও করেন, ‘আমি সিরিয়াস। আমার মনে হয় আবার গতবারের মতো হলে ফার্গুসন সবাইকেই বাদ দিয়ে দেবেন!’ এএফপি।বিড়ম্বনাখ্যাতির বিড়ম্বনা বুঝি একেই বলে! ক্লাব বিশ্বকাপ খেলতে চেলসি এখন জাপানে। অনুশীলন সেরে স্টারবাকসে কফি চেখে দেখার লোভ সামলাতে পারেননি দুই চেলসি খেলোয়াড় পিওতর চেক ও পাওলো ফেরেইরা। কিন্তু হুট করে পড়ে যান একদল চেলসিভক্তের খপ্পরে। প্রিয় দলের খেলোয়াড়দের দেখে মুহূর্তেই জমে যায় ভিড়। ছবি তোলা ও অটোগ্রাফের জন্য হয়ে যায় বিশাল লাইন। চেক ও ফেরেইরা অবশ্য নিরাশ করেননি কাউকে, ধৈর্য ধরে সবার আবদার মিটিয়েছেন। ফেরেইরা তাও এক কাপ কফির স্বাদ নিতে পেরেছিলেন। কিন্তু চেক আর সে সাহস করেননি, দ্রুতই হোটেলে ফিরে গেছেন। স্টারবাকস অভিযানের সমাপ্তিও সেখানেই! রয়টার্স।