অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সার যুক্তিশতবর্ষের ঐতিহ্য ভেঙে কাতার ফাউন্ডেশনের নাম যখন যোগ করা হলো, তখন চারদিক থেকে কত সমালোচনা। কাতার ফাউন্ডেশন যদিও অলাভজনক একটি প্রতিষ্ঠান। তার পরও বার্সেলোনা তাদের জার্সিতে স্পনসরের নাম ব্যবহার করছে, অনেক সমর্থকের জন্যই সেটা মেনে নেওয়া ছিল কঠিন। স্পেনজুড়ে চলা আর্থিক মন্দার কবলে বার্সা এবার বাধ্য হলো বাণিজ্যিক প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করতে। কাতার এয়ারওয়েজ এখন বার্সার জার্সি স্পনসর। এ নিয়ে সমালোচনা ওঠায় ক্লাব কর্তা হাভিয়ের ফাউস রিয়াল মাদ্রিদকে খোঁচা মেরে বলেছেন, তা-ও তো ভালো, বার্সা কোনো জুয়াড়ি প্রতিষ্ঠানের লোগো নিচ্ছে না। রিয়াল তো ব্যবহার করে অস্ট্রিয়ার বাজিকর প্রতিষ্ঠান বিউইনের লোগো। ওয়েবসাইট।থর্পের খুশিসুসময়ে শুভাকাঙ্ক্ষীর অভাব হয় না। কিন্তু দুঃসময়ে আসলেই পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে না। ডোপ প্রতারণার দায়ে গত অক্টোবরে আজীবন নিষিদ্ধ হয়েছেন সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রং। কেড়ে নেওয়া হয় ট্যুর ডি ফ্রান্সের জেতা সব শিরোপাও। আর্মস্ট্রংকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে এত দিন পর স্বাগত জানালেন ইয়ান থর্প। যুক্তরাষ্ট্রের ডোপিং বিরোধী সংস্থাকে (ইউএসএডিএ) অভিনন্দন জানিয়ে অলিম্পিকে পাঁচটি সোনাজয়ী অস্ট্রেলিয়ান সাঁতারু বলেছেন, আর্মস্ট্রং এমন সাজা পাওয়ায় তিনি খুশি, ‘আমি খুশি। এতে প্রমাণিত হয়েছে যে, আপনি যে-ই হোন না কেন, আর যা-ই করেন না কেন, আপনার পতন হতেই পারে।’ এএফপি।নিরামিষেই শক্তিপিটার সিডল নিরামিষভোজী। এ কারণে অনেকে যেমন তাঁর প্রশংসা করেন, গালমন্দও কম শুনতে হয় না। একজন ফাস্ট বোলার বল হাতে আগুন ঝরাবেন, সেই আগুন তৈরির রসদ তো তাঁর শরীরেও থাকতে হবে! অনেকেই বলছেন, মাংস খাওয়া বাদ দিয়েছেন বলেই গত সিরিজে অ্যাডিলেডের ধাক্কা সামলে পার্থ টেস্টের জন্য প্রস্তুত হতে পারেননি সিডল। ফাস্ট বোলারদের জন্য আমিষ ভীষণ জরুরি বলে মানেন খোদ ডেনিস লিলি। কিন্তু সিডলের দাবি, নিরামিশাষী হয়ে যাওয়ায় তাঁর কোনো সমস্যা হয়নি, ‘আগে ৫০ ওভারের বেশি বল করতে পারতাম না, এখন ৬৪ ওভারও পারি। এটা অবশ্যই উন্নতি।’ ওয়েবসাইট।