অন্যকলাম
মডেল মালিকক্রীড়া প্রতিবেদক নিজের দেশ পাকিস্তানে নয়, শ্বশুরবাড়ি ভারতে নয়। বিজ্ঞাপনের শ্যুটিং করতে কি না বাংলাদেশেই চলে এসেছেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। সঙ্গী স্ত্রী ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাও। কাল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনভর চলল শ্যুটিং। ফেয়ার অ্যান্ড লাভলির বিজ্ঞাপন শ্যুট করতে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের ক্রিকেট তারকা। কাল শ্যুটিংয়ের এক ফাঁকে বললেন, ‘ঢাকায় বিজ্ঞাপনের শ্যুটিং করতে ভালোই লাগছে।’ মিরপুর মাঠে এর আগে অনেক চার-ছক্কা হাঁকিয়েছেন শোয়েব মালিক। কিন্তু কাল সারা দিন তাঁকে ব্যস্ত দেখা গেল ক্যামেরার সামনে।গ্রেপ্তারতাঁরা হতে পারেন পেশাদার ফুটবলার, তরুণ প্রজন্মের আদর্শ। তাই বলে বুলগেরিয়ার পুলিশ কোনো ছাড় দেয়নি। প্রথম বিভাগের দল চেরানোমোরেতসের ছয়জন ও দ্বিতীয় বিভাগের দল নেফতোচিমিকের পাঁচজন খেলোয়াড়কে একেবারে হাতকড়া লাগিয়ে নিয়ে গেছে শ্রীঘরে। ম্যাচ গড়াপেটায় অভিযোগ তাঁদের বিরুদ্ধে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে বার্গাস থানা থেকে অজ্ঞাত কোনো স্থানে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের। বছরের পর বছর ধরে ফুটবলে ম্যাচ পাতানোর মচ্ছব চলছে বুলগেরিয়ায়। দেশটির ফুটবলের মান পড়তির দিকে। কিন্তু সংবাদমাধ্যমের সোচ্চার ভূমিকার পরও বুলগেরিয়ান সরকার বা প্রশাসন খুব একটা গা করেনি এত দিন। অবশেষে টনক নড়ল সরকারের। রয়টার্স।দ্বিতীয় বোল্টবয়স ১২ পেরোয়নি। এরই মধ্যে জুটে গেল ‘পরবর্তী উসাইন বোল্ট’ উপাধি। অস্ট্রেলিয়ার স্কুলছাত্র জেমস গ্যালঘারকে এখন এই নামেই ডাকা হচ্ছে। হবে না-ই বা কেন? নিউ সাউথ ওয়েলস প্রাইমারি স্কুল চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার রিলেতে ২০ মিটার পেছন থেকে উঠে এসে যেভাবে জিতল, সেটাই ছিল যথেষ্ট। ইন্টারনেটে জনপ্রিয় দৌড়ের ভিডিওটি আপনিও দেখে নিতে পারেন। ১০০ মিটার দৌড়েছে ১১.৭ সেকেন্ডে, এই গতিটা ১৮৯৬ এথেন্স অলিম্পিকের দ্রুততম মানব হওয়ার জন্য যথেষ্ট ছিল। অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এই বয়সী কারও দ্রুততম দৌড় এটাই। কোচ স্কট রিচার্ডসন মনে করেন, গ্যালঘারই হবে সর্বকালের সেরা স্প্রিন্টার। ওয়েবসাইট।