অন্যকলাম
অল্পের জন্যঈশ্বরকে ধন্যবাদ দিতে পারে সুইসরা। তিনি যে মন ঘুরিয়ে দিয়েছিলেন রজার ফেদেরারের বাবা-মার! ফেদেরারের মা দক্ষিণ আফ্রিকান, বাবা সুইস। তাঁর সুইস বাবা অল্প কিছুদিনের জন্য চাকরি করেছিলেন অস্ট্রেলিয়ায়। আর সেই সময়ে একবার ভেবেছিলেন, সেখানেই সাজিয়ে বসবেন সংসার, অস্ট্রেলিয়ার অভিবাসী হবেন। পরে অবশ্য স্ত্রীর সঙ্গে পরামর্শ করে থেকে যান সুইজারল্যান্ডেই। ফেদেরারের বয়স তখন ১২ বছর। দুই বছর পরই সুইজারল্যান্ডের জাতীয় টেনিস সেন্টারে যোগ দেন ফেদেরার। সেদিনের সেই কিশোর এখন রেকর্ড ১৫টি গ্র্যান্ড স্লামের মালিক। ভেবে দেখুন তো, ঈশ্বর যদি তাঁর বাবা-মায়ের মত পাল্টে না দিতেন কী হতো তাহলে! সুইজারল্যান্ডের এমন সোনার ছেলে হয়ে যেত অস্ট্রেলিয়ার! অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে জয়ের পর ফেদেরার মজা করে বলেছেন—আমি তো প্রায় অস্ট্রেলিয়ান হয়েই গিয়েছিলাম! এএফপি।রাজপুত্র সমাচারব্রিটিশ সাম্রাজ্য আজও টিকে থাকলে একসময় এই পৃথিবীর প্রায় অর্ধেকটার রাজা হতেন তিনি। রাজা-রাজপুত্রদের সেই দিন হয়তো আজ আর নেই। তার পরও প্রিন্স উইলিয়ামসের সঙ্গে দেখা হলে একটুও বুক কাঁপবে না আপনার! সেরেনা উইলিয়ামস তো তা-ই বললেন। অস্ট্রেলিয়া সফররত বড় রাজপুত্রের সঙ্গে দেখা হওয়ার পর ‘আমি মোটেও নার্ভাস ছিলাম না’—এই ছিল সাংবাদিকদের কাছে সেরেনার প্রতিক্রিয়া। অবশ্য এও জানিয়েছেন, ছোট রাজপুত্র হ্যারি হলে অন্যরকম কিছু হতো। কৌতুক করে বলেছেন, পরিবারের তিনি ছোট, হ্যারিও ছোট। ভেনাস বড়, উইলিয়ামসও বড়। জুটি যদি করতেই হয়—এভাবেই হোক! তবে না, সেরেনার মনের রাজপুত্র নাকি একজনই—অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও! এএফপি।রুনিকে পেতেক্রিস্টিয়ানো রোনালদো তাদের সেরা খেলোয়াড়। বায়না ঠিক ধরেননি, তবে রিয়াল মাদ্রিদের এই সেরা খেলোয়াড় বন্ধু ওয়েইন রুনির সঙ্গে জুটি বাঁধার ইচ্ছের কথা বলেছেন, তাঁর কথা কি আর হেলাফেলায় উড়িয়ে দেওয়া যায়! তাই তো রুনিকে পেতে মাঠে নেমে গেছে রিয়াল। কিন্তু রুনিকে পাওয়া কি আর এত সহজ? ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা খেলোয়াড় ম্যানচেস্টার ইউনাইটেডের এই ইংলিশ স্ট্রাইকার। তবে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও তো আর হাল ছাড়ার লোক নন! রুনিকে পাওয়ার একটা উপায় খুঁজে বের করেছেন তিনি। নিয়োগ দিয়েছেন ইউরোপের ফুটবলের অন্যতম সফল এজেন্ট পিনি জাহাভিকে। জাহাভি কি পারবেন? ওয়েবসাইট।