অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসিকে কিনবেন!শুধু খেলোয়াড়ই বেচেন, হাড়কেপ্পন আর্সেন ওয়েঙ্গার খেলোয়াড় কিনতে চান না। তারকা খেলোয়াড় কেনার চেয়ে টাকা জমিয়ে রাখাতেই যেন বেশি তৃপ্তি আর্সেনাল কোচের। এমন কথা শুনতে শুনতে কান তাঁর পচে গেছে। থিয়েরি অঁরি আগেই গেছেন। এরপর একে একে গেছেন সামির নাসরি, সেস ফ্যাব্রিগাস, রবিন ফন পার্সিরা। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ফন পার্সির গোলের পর গোল দেখে গানার সমর্থকদের বুকের জ্বালা আরও বেড়ে যাওয়ার কথা। ফরাসি ভদ্রলোক অবশ্য এতে বেশি কান দেননি। তবে এবার বলেছেন, ‘জানুয়ারিতে মেসিকে কিনে আপনাদের চমকে দেব!’ ওয়েবসাইট।দরপতনব্র্যাডম্যান-সামগ্রীর দাম কি দিনে দিনে পড়েই যাচ্ছে! নিলামে ব্র্যাডম্যানের ১৯৪৬ সালে ব্যবহূত ব্যাগি গ্রিন ক্যাপের ন্যূনতম দাম ধরা হয়েছিল এক লাখ ৮০ হাজার ডলার। দর-কষাকষি করেও সেটি বিকোল মাত্র এক লাখ ডলারে! এক লাখ ২০ হাজার ডলার দাম ধরা হলেও এর অর্ধেকে বিকিয়েছে ওই বছরই ২৩৪ রানের ইনিংস খেলা ব্যাটটি। কানাডা ও যুক্তরাষ্ট্র সফরে যে ব্যাটে খেলেছিলেন, ১৫ হাজার ডলার দাম চেয়ে সেটিতে মিলেছে আট হাজার ডলার। হতাশ নিলামকারী টমসনের ধারণা, ব্র্যাডম্যান মিউজিয়াম অংশ নেয়নি বলেই এই দরপতন। গত শনিবারের নিলামে এই দুর্লভ জিনিসগুলো সুলভে কিনলেন এক ভারতীয়। ওয়েবসাইট।অচেনা ফ্লিনটফ!ছেলেবেলায় একটু বেশিই খেতেন অ্যান্ড্রু ফ্লিনটফ। এই নিয়ে কম ভুগতে হয়নি ইংলিশ ক্রিকেটারকে। মেদ ভুঁড়ি না হোক, বেশ নাদুসনুদুসই দেখাত তাকে। ক্রিকেট ক্যারিয়ারেও শরীরটা ছিল স্থূলকায়। কিন্তু বক্সিং রিংয়ে নেমে সেই ওজন এমনই কমিয়ে ফেলেছেন যে, তাঁকে অচেনা মনে হয়। বয়সটা অনেক কমে গেছে ৩৪ বছর বয়সী সাবেক অলরাউন্ডারের। সেই ভরাট চোয়াল নেই, ভেঙে গেছে। ইংলিশ ফুটবলার ডেভিড বেকহাম আর অভিনেতা জেমস করডেনের সঙ্গে আড্ডা দিয়ে গত বৃহস্পতিবার নৈশবিহার থেকে বেরিয়ে আসছিলেন ফ্লিনটফ, অনেক শুকনো লাগছিল তাকে। যেন অচেনা এক ফ্লিনটফ! ওয়েবসাইট।