অন্যকলাম
নাপোলির শাস্তিনেপলস ছিল একসময় মাফিয়াদের আখড়া। নাপোলি ক্লাবেও ছিল তাদের দাপট। কিন্তু সেই অন্ধকার সময় ক্লাবটি পেরিয়ে এসেছে বলেই মনে হচ্ছিল। এমন সময় আবারও ম্যাচ পাতানো কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে পড়েছে ইতালিয়ান ক্লাবটির নাম। ২০১০ সালে সাম্পদোরিয়ার সঙ্গে একটি ম্যাচ পাতানো হয়েছিল। এই ম্যাচ পাতানোতে কাজ করেছেন নাপোলির কয়েকজন খেলোয়াড়। শাস্তি হিসেবে এই মৌসুম থেকে নাপোলির দুই পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। করা হয়েছে ৭০ হাজার ইউরো জরিমানা। এ ছাড়া দলের কয়েকজন খেলোয়াড়কে দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদের নিষেধজ্ঞা। লিগে ১০ জয় ও তিন ড্র নিয়েও নাপোলির পয়েন্ট তাই ৩৩ নয়, ৩১! রয়টার্স। নৃত্যশিল্পীসানিয়া মির্জার টেনিস কিংবা শোয়েব মালিকের ক্রিকেট প্রতিভা সবারই জানা। কিন্তু এই জুটির নাচের প্রতিভা কেমন? দেখতে চান? চোখ রাখুন স্টার প্লাস টিভি পর্দায়। আগামী ২৯ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে নাচের রিয়েলিটি শো ‘নাচ বলিয়ে’-এর পঞ্চম সংস্করণ ‘নাচ বলিয়ে ৫’। এরই একটি বা দুটি পর্বে মঞ্চ কাঁপাতে আসছেন সানিয়া মির্জা-শোয়েব মালিক জুটি। অবশ্য তাঁদের নাচার কথা নয়। বিশেষ অতিথি হিসেবে আসার কথা অনুষ্ঠানে। কিন্তু নাচের অনুষ্ঠান যখন, দর্শকদের অনুরোধে হয়তো কোমর দুলতেও পারে শোয়েনিয়া জুটির। ওয়েবসাইট। বাজে অভ্যাসবিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ চাকরি কোনটি? ফুটবলের কোচ। বিশেষ করে ক্লাব ফুটবলে। পান থেকে চুন খসলেই কোচ খতমে সিদ্ধহস্ত সাফল্যপিপাসু ক্লাবগুলো। গত সোমবারই যেমন একযোগে কোচ ছাঁটাইয়ের উৎসব সারল ইতালির দুই ক্লাব সিয়েনা ও সাম্পদোরিয়া। দুই সহকর্মীর এভাবে চাকরি হারানোতে কষ্ট পেয়েছেন সিজারে প্রানদেল্লি। এর একটা বিশেষণও দিয়ে দিলেন ইতালি কোচ। তাঁর মতে, কোচ ছাঁটাই করাটা ‘বাজে অভ্যাস’। কোচদের সামর্থ্য প্রমাণের পর্যাপ্ত সময় দেওয়া হয় না দাবি করে ফুটবলকে এ থেকে পরিত্রাণের আহ্বানও জানিয়েছেন প্রানদেল্লি, ‘আমি মনে করেছিলাম, এই বাজে অভ্যাস (কোচ ছাঁটাই) দূর হবে। কিন্তু না, ফুটবলে এটাই এখন আইন। খেলাটিতে আমাদের সহিষ্ণুতা দেখানো দরকার।’ ওয়েবসাইট।