অন্যকলাম
পিকের পাল্টা ঢিল ছুড়লে পাটকেলটা তো খেতেই হবে। চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে ম্যাচে মেসি মাঠ ছেড়েছিলেন স্ট্রেচারে। কিন্তু পরের ম্যাচেই মাঠে নেমে দুর্দান্ত খেলেছেন বার্সা তারকা। তাঁর ওই চোট নিয়ে খোঁটা দিয়ে হোসে মরিনহো বলেছিলেন, ‘কোনো কোনো খেলোয়াড় স্ট্রেচারে করে বেরিয়ে আসার দুই দিনের মধ্যেই মাঠে দুর্দান্ত খেলে।’ এই ঢিলের পাল্টা জবাব দিয়েছেন জেরার্ড পিকে। রিয়াল মাদ্রিদ কোচ যে কোনো দিনই শীর্ষ ফুটবলে খেলেননি সেদিকে ইঙ্গিত করে বার্সা ডিফেন্ডার বলেছেন, ‘আপনারা দেখতেই পাচ্ছেন মরিনহো কখনো ফুটবলার ছিলেন না, তাই তাঁর পক্ষে এসব বোঝা সম্ভব নয়।’ ওয়েবসাইট।শিশিরগত কিছুদিনে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ সম্ভবত ‘শিশির’। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বেশ গোল বাধিয়েছে রাতের শিশির। এরপর দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান জীবনসঙ্গী করে নিলেন এক শিশিরকে। বাংলাদেশ ছেড়ে শিশির এখন আলোচনায় ভারতে। সামনেই পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজ। দিবারাত্রির ম্যাচগুলো শুরু হওয়ার কথা ছিল বেলা আড়াইটায়। কিন্তু ভারতেও এখন শীতকাল, মানে শিশির একটা বিপত্তি। দিল্লি, ধর্মশালা, কলকাতার আয়োজকেরা তাই অনুরোধ করেছিলেন ম্যাচের সময় এগিয়ে আনার। দাবিটা যৌক্তিক, বিসিসিআই তাই সব ম্যাচের সময়ই এগিয়ে এনেছে। খেলা শুরু হবে এখন স্থানীয় সময় দুপুর ১২টায়! ওয়েবসাইট।গরিব ধোনি!প্রচণ্ড চাপের মুখে মহেন্দ্র সিং ধোনি। তাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবিতে ভারতে তোলপাড়। শেষ পর্যন্ত অধিনায়কত্ব হারান বা খুঁটির জোরে টিকে যান, ধোনির জনপ্রিয়তায় ইতিমধ্যেই ভাটার টান। এর ছায়া পড়তে যাচ্ছে তাঁর স্ফীত ব্যাংক ব্যালান্সেও। এরই মধ্যে পাঁচটি বিজ্ঞাপনী চুক্তি হারিয়েছেন। আগে ধোনির বিজ্ঞাপনী চুক্তি যেখানে ছিল ২৭টি, সেখানে আগামী জানুয়ারি-নভেম্বর বাণিজ্যিক মৌসুমে সেটি কমে দাঁড়াচ্ছে ২২টি। যদি শেষ পর্যন্ত টেস্ট অধিনায়কত্ব চলেই যায়, বছরে ধোনির আয় কমবে ৩০ শতাংশ। অঙ্কটা বেশ বড়ই। বিজ্ঞাপনী চুক্তি থেকে যে ভারত অধিনায়কের বছরে আয় ৭০ কোটি রুপিরও বেশি। ওয়েবসাইট।