অন্যকলাম
ওজনিয়াকির স্বস্তি‘যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই।’ অবস্থাটা দাঁড়িয়েছিল এমনই। সাওপাওলোতে একটি প্রদর্শনী ম্যাচে সেরেনা উইলিয়ামসকে নিয়ে মজা করেছিলেন ক্যারোলিন ওজনিয়াকি। তোয়ালে দিয়ে নিজের ঊর্ধ্বাঙ্গ ও নিম্নাঙ্গ সেরেনার মতো স্ফিত করে নাচানাচি করেছিলেন কোর্টে। অনেকে এর মধ্যে পেয়েছিলেন বর্ণবাদের গন্ধ। ঝড় উঠেছিল সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে। তবে যাঁর জন্য সবাই ‘কাতর’, সেই সেরেনা এতে বিতর্কের কিছু দেখছেন না, ‘আমি ক্যারো কে ভালো করেই চিনি, ওকে আমি বন্ধুই বলব। বর্ণবাদ জাতীয় কিছু ও বোঝায়নি। রডিক ও জোকোভিচ যখন অন্যদের নকল করে, তখন তো বর্ণবাদী বলা হয় না!’ ওয়েবসাইট।তিনি ফিরবেন!অবসর নেন, ফিরে আসেন। আবার অবসর নেন। আবার ফেরেন! মনে রাখাই কঠিন, তিনি অবসরে আছেন নাকি নিচ্ছেন! হুয়ান রোমান রিকেলমে জাতীয় দল থেকে কয়েক দফা অবসর নিয়েছেন আগেই। গত জুলাইয়ে ক্লাব ফুটবলকে বিদায় জানিয়েছেন। কিন্তু বোকা জুনিয়র্সে কার্লোস বিয়াঞ্চি ফিরে আসার সঙ্গে সঙ্গে দরজা খুলে যাচ্ছে এই প্রতিভাবান মিডফিল্ডারের। ৩৪ বছর বয়সী রিকেলমেকে এখনো প্রয়োজন মনে করেন বোকার সবচেয়ে সফল কোচ। রিকেলমের ফেরার সম্ভাবনাই বেশি। মুখে যাই বলুন না কেন, এর আগে তাঁর অবসরের আসল কারণ ছিল তখনকার কোচের সঙ্গে মতের অমিল। রয়টার্স। জরুরি সভাহারানো ভাবমূর্তির কিছুটা উদ্ধার করতে উঠেপড়ে লেগেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। রস টেলরের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চেয়েছে, নিজেদের ভুল স্বীকার করেছে। কিন্তু টেলরের নেতৃত্ব কেড়ে নেওয়ার ব্যাপারটা ঠিকভাবে সামলাতে না পারার সমালোচনা থেকে বাঁচতে পারছে না। নানা দিক থেকে ছুটে আসছে তির, কয়েক দিন আগে শোনা গেল নিজের জাতীয় দলের ব্লেজার পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন দেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান মার্টিন ক্রো। বিতর্ক থামাতে মরিয়া এনজেডসি তাই বৈঠকে ডাকছে দেশের সাবেক অধিনায়কদের। আবারও ভুল স্বীকার করে বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানিয়েছেন, যোগাযোগ বাড়াতে এখন থেকে নিয়মিতই এমন বৈঠক হবে! ওয়েবসাইট।