অন্যকলাম
জার্সিতে সমর্থকজার্সিতে স্পনসরের নাম থাকাটা ফুটবলে প্রায় নিয়মেই দাঁড়িয়ে গেছে। কাঁড়ি কাঁড়ি টাকা জোগায় তো এই স্পনসররাই। অথচ রমরমা বাণিজ্যের এই যুগে অভিনব পথে হাঁটল রিয়াল সোসিয়েদাদ। জার্সির পেছনে স্পনসর নয়, বরং ক্লাবের সদস্যদের নাম লিখেছে স্প্যানিশ ক্লাবটি। এই সদস্যরা আদতে ক্লাবেরই সমর্থক, আর এক-দুজন তো নয়, ক্লাবের সদস্য ২৫ হাজার! একটি টিভি বিজ্ঞাপনের জন্য এরই মধ্যে দৈবচয়ন পদ্ধতিতে ২২ জনের নাম বাছাই করা হয়েছে। আর এঁদের নাম লেখা জার্সি পরে লা লিগার ম্যাচও খেলে ফেলেছে সোসিয়েদাদ। নতুন জার্সির জাদুমন্ত্রেই কিনা সেভিয়াকে হারিয়েছে ২-১ গোলে! ওয়েবসাইট।গেইলের ইচ্ছা‘টেস্ট ক্রিকেট মরে গেলেও দুঃখ পাব না’—বলে একবার হইচই ফেলে দিয়েছিলেন। টেস্টে দুটি ট্রিপল সেঞ্চুরি করা মাত্র তৃতীয় ব্যাটসম্যান কিন্তু টেস্ট ক্রিকেটের প্রতি অনীহা জানিয়েছেন নানা সময়ে নানাভাবে। সেই ক্রিস গেইলের ভাবনার জগৎ দখল করেছে টেস্টই! বিগ ব্যাশ খেলতে অস্ট্রেলিয়ায় থাকা গেইলের তিনটি আকাঙ্ক্ষার কথা জানতে চেয়েছিল দেশটির একটি পত্রিকা। ইচ্ছাতালিকার তিনটিই দেখা যাচ্ছে টেস্ট নিয়ে—অস্ট্রেলিয়ায় সিরিজ জয়, ২০টি টেস্ট সেঞ্চুরি ও ৪৫ ব্যাটিং-গড়। এখন সেঞ্চুরি ১৪টি, গড় ৪২.০৮। এই দুটি ইচ্ছাপূরণ খুবই সম্ভব। কিন্তু প্রথমটি? শুধু এটাই বলা যায়, ‘বেস্ট অব লাক গেইল!’ ওয়েবসাইট।রোনালদো ক্ষিপ্ত‘হোয়াই অলওয়েজ মি?’ ইংলিশ মিডিয়াকে এমন বার্তাই দিয়েছিলেন মারিও বালোতেল্লি। ক্রিস্টিয়ানো রোনালদোও এখন একই কথা বলছেন স্প্যানিশ মিডিয়ার উদ্দেশে। রোনালদো মানেই খবর। কিন্তু তাঁকে ‘খবর’ বানাতে গিয়ে সত্য-মিথ্যা কল্পনানির্ভর, আধা সত্য-আধা কল্পনা—হরেক রকম খবরই ছাপা হচ্ছে। এত দিন এসব মুখ বুজে সহ্য করলেও সহ্যের তো একটা সীমা আছে। রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন রিয়াল মাদ্রিদ তারকা। হুঁশিয়ার করে দিয়েছেন এই বলে, এখন থেকে তাঁকে নিয়ে বানোয়াট কোনো খবর ছাপা হলে সঙ্গে সঙ্গে নেবেন আইনি ব্যবস্থা। পত্রিকার বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণ জেতার নজিরও আছে রোনালদোর। ওয়েবসাইট।