অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুনের পর...গত ইউএস ওপেনে লাইন জাজ থাকার কথা ছিল লইস গুডম্যানের। রেফারিং করা দূরে থাক, উল্টো ফেঁসে যেতে হয় খুনের দায়ে। নিজের স্বামী অ্যালানকেই নাকি খুন করেছিলেন মাথায় কফির কাপ ভেঙে। খুনের অভিযোগে এই মহিলা রেফারির ক্যারিয়ার শেষই হয়ে গেছে বলে ধরে নেওয়া হয়েছিল। গত বছর মামলাও দায়ের করা হয় লইসের বিরুদ্ধে। মামলাটা অবশ্য যথেষ্ট সাক্ষ্যপ্রমাণের অভাবে গত নভেম্বরে খারিজ হয়ে যায়। দায়মুক্ত লইস আবার ফিরছেন টেনিস কোর্টে। যুক্তরাষ্ট্রের টেনিস ফেডারেশন জানিয়েছে ২০১৩ সাল থেকেই তাঁকে বহাল করা হবে রেফারির দায়িত্বে। ওয়েবসাইট।ফ্যালকাও বচনমাদ্রিদে আগে একটাই সিংহ-হূদয় ক্লাব ছিল। এখনো একটা ক্লাবই আছে। কিন্তু রিয়াল নয়, অ্যাটলেটিকো! এমনই দাবি করছেন রাদামেল ফ্যালকাও। দাবিটা উড়িয়েও দেওয়া যাচ্ছে না। অন্তত স্প্যানিশ লিগের পয়েন্ট টেবিল সে কথাই বলছে। অনেকেরই অবশ্য ধারণা, অ্যাটলেটিকোর দুর্দান্ত ফর্মের ছন্দপতন হবেই। শেষ পর্যন্ত এবারও লড়াইটা হবে রিয়াল-বার্সার। তবে ফ্যালকাও বলছেন, শিরোপা নিয়ে কথা বলতে হলে বার্সা-অ্যাটলেটিকোর কথাই বলা উচিত। ‘বার্সা প্রথমে, এরপর অ্যাটলেটিকো, তারপর আছে মাদ্রিদ। আমাদের তাই এখন বার্সা আর অ্যাটলেটিকো নিয়েই কথা বলা উচিত।’ ওয়েবসাইট। ফেসবুক-বিপত্তিফেসবুকে বসে ইচ্ছামতো রাজা-উজির মারার দিন বুঝি শেষ হয়ে এল! আলটপকা মন্তব্যের খেসারতও এখন দিতে হচ্ছে অনেককেই। পাওলা টেজেইরার কথাই ধরুন। ব্রাজিলিয়ান এই এজেন্ট ফেসবুকে বসে বিষোদগার করেছিলেন বেলজিয়ান ক্লাব আন্ডারলেখটের বিরুদ্ধে। কঙ্গোর খেলোয়াড়দের দলবদল নিয়ে আন্ডারলেখট কোনো একটা অনিয়ম করছে, টেজেইরার অভিযোগ ছিল এমনই। ফিফা বেলজিয়ান ক্লাবের অভিযোগের পর ব্যাপারটা নিয়ে তদন্ত করেছে। ক্লাবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এখন টেজেইরাকে বহিষ্কৃত হতে হচ্ছে দুই মাসের জন্য। আক্কেল সেলামিও দিতে হবে আট হাজার সুইস ফ্রাঁ। ওয়েবসাইট।