অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ডাইভার’ বেললুইস সুয়ারেজের ভূতেই বুঝি পেল গ্যারেথ বেলকে। ‘ডাইভার’ তকমাটা একরকম সেঁটেই গিয়েছিল সুয়ারেজের সঙ্গে। এবার সেটা যোগ হতে পারে বেলের পাশেও। সান্ডারল্যান্ডের সঙ্গে টটেনহামের ম্যাচে ৮১ মিনিটে হলুদ কার্ড দেখেছিলেন বেল। তবে কোনো ফাউল করার জন্য নয়, ‘ডাইভ’ দেওয়ার জন্য। সেটাও আবার কিনা মৌসুমে তৃতীয়বারের মতো! কার্ড পেয়ে রিডিংয়ের সঙ্গে সামনের ম্যাচে দর্শক হয়ে থাকতে হবে। ইচ্ছে করে পড়ে যাওয়ার অভিযোগ অবশ্য টটেনহাম উইঙ্গার আমলে নিচ্ছেন না, ‘মানুষ বলছে আমি ডাইভ দিচ্ছি, কিন্তু এটা নিয়ে আমি মোটেও মাথা ঘামাচ্ছি না। এটা ফাউল ছিল। আমি অন্তত এটাই জানি।’ এএফপি।ভূগর্ভে টেনিস!বুর্জ আল আরবে টেনিস খেলা হয়েছিল এক হাজার ফুট উচ্চতায়। এবার অভিনব আরেকটি ম্যাচ হতে যাচ্ছে ভূপৃষ্ঠের ১৫০০ মিটার নিচে! চিলির রাজধানী সান্তিয়াগো থেকে ১২০ কিলোমিটার দূরে বিশ্বের সবচেয়ে বড় তামার খনি এল তেনিয়েন্তে। সেই খনির ভেতরে আসছে মার্চে হতে যাচ্ছে ম্যাচটি। চিলির হয়ে খেলবেন সাবেক এক নম্বর খেলোয়াড় মার্সেলো রিওস। প্রতিপক্ষ সাবেক তিন নম্বর আর্জেন্টিনার গিয়েরমো করিয়া। আয়োজক হুয়ান রোমেরো জানিয়েছেন মাটি ও সিমেন্টে তৈরি হবে ভূগর্ভস্থ এই টেনিস কোর্ট। রিওস-করিয়ার নাম মনে হচ্ছে গিনেস বুকে এবার উঠেই যাবে! এএফপি।