অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিভারপুলে জিদান!ব্রেন্ডন রজার্সের উদ্বেগে ভোগার কোনো কারণ নেই। আলাদিনের চেরাগ না হোক, লিভারপুল কোচ তো জিদানকে পাচ্ছেন! না জিনেদিন জিদান নয়, তবে যে জিদান আসছেন লিভারপুলে, শরীরে তাঁর ‘ফরাসি সম্রাটে’রই রক্ত। জিদানের ছেলে এনজো জিদান লিভারপুলের প্রশিক্ষণ একাডেমিতে আসছেন। সেটাও অবশ্য মাত্র দুই মাসের ট্রায়ালে। ১৭ বছর বয়সী এনজো এরই মধ্যে ছোটখাটো তারকা। খেলছেন রিয়াল মাদ্রিদের রিজার্ভ খেলোয়াড়দের নিয়ে গড়া রিয়াল মাদ্রিদ কাস্তিয়ায়। মাদ্রিদে অবশ্য আজ থেকে নয়, ২০০৪ থেকেই খেলছেন এনজো। ট্রায়ালে যখন এসেছেন, কে জানে, শিগগিরই হয়তো লাল জার্সিই উঠতে যাচ্ছে জিদান-তনয়ের গায়ে! ওয়েবসাইট।সম্মানএকজনের থাকার কথা ছিল, কিন্তু চলে গেছেন। আরেকজন থাকছেন, তবে চলে যাওয়ার জন্য। সিডনির নববর্ষ টেস্টে ধারাভাষ্য দেওয়ার কথা ছিল টনি গ্রেগের। কিন্তু হুট করেই চলে গেলেন পৃথিবীর মায়া কাটিয়ে। আর সিডনিতেই শেষবার অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলতে নামছেন মাইক হাসি। ক্রিকেট নিউ সাউথ ওয়েলস বিশেষ সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে দুজনকেই। গ্রেগের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে ম্যাচ শুরু আগে, দুই দলই বাঁধবে কালো বাহুবন্ধনী। দর্শকদের আহ্বান জানানো হয়েছে গ্রেগের সেই বিখ্যাত হ্যাট-এর মতো হ্যাট পরে আসতে আর হাসির মতো নাক-মুখে সানস্ক্রিন লাগিয়ে আসতে। ওয়েবসাইট।ডুবে ডুবে...ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টে খেলতে ক্যারোলিন ওজনিয়াকি এখন অস্ট্রেলিয়ায়, সঙ্গে আছেন প্রেমিক ররি ম্যাকইলরয়ও। ওজনিয়াকির সঙ্গী হয়েছে আরেকটি জিনিস—আংটি! বাঁ হাতের অনামিকায় একটা আংটি পরেছেন এই টেনিস তারকা। তাতেই শুরু হয়ে গেল জল্পনা-কল্পনা, তবে কি বাগদানটা সেরেই ফেলেছেন এই তারকা জুটি? ম্যাকইলরয় নিজেও গলফের শীর্ষ খেলোয়াড়। তাঁদের নিয়ে মাতামাতি তো হবেই। পরে অবশ্য জানা গেল, স্রেফ গুজব। ম্যাকইলরয় নিজেই জানালেন, এখনো এমন কিছু হয়নি। ওজনিয়াকিকে সমর্থন দেওয়ার জন্যই তাঁর অস্ট্রেলিয়ায় আসা, ‘অন্য কোনো’ উদ্দেশ্য নেই এর পেছনে। ওয়েবসাইট।