অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাঁটাই-হিড়িককোচ নাকি দুধরনের। একদল এর মধ্যেই ছাঁটাই হয়েছেন, আরেক দল ছাঁটাই হতে যাচ্ছেন। তা যেকোনো খেলাই হোক না কেন! তাই বলে এমন গণছাঁটাই! দুই ঘণ্টায় সাতজন কোচ বরখাস্ত, আর এই কাণ্ডটা হয়েছে আমেরিকার ন্যাশনাল ফুটবল লিগে (এনএফএল)। ফুটবল নয়, এটি রাগবি লিগ। বিদায়ী বছরের শেষ দিনের ঘটনা, বরখাস্ত হওয়া সাতটি ভিন্ন দলের ওই সাত কোচের একজন ১৪ মৌসুম ধরে কোচ ছিলেন একই দলের। সবাই যে খুব একটা খারাপ করছিলেন, তাও নয়। পেশাদার জগৎটাই আসলে এমন। কখন কার চাকরি যাবে কেউ বলতে পারে না! ওয়েবসাইট। ইংলিশদের স্বস্তিএ বছরের মাঝামাঝি ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া আরেকটি অ্যাশেজ সিরিজ। এই সিরিজ সামনে রেখে দুই দলই ভেতরে ভেতরে নিশ্চয়ই প্রস্তুতি শুরু করেছে। তবে একজনকে নিয়ে ইংলিশ বোলারদের দুশ্চিন্তা করতে হবে না এবার—মাইক হাসি। অস্ট্রেলীয় ব্যাটসম্যান অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন। এটা শুনে ইংলিশ পেসার গ্রাহাম অনিয়নসের প্রতিক্রিয়া, হাসিকে বল করা ছিল দুঃস্বপ্ন। উইকেটরক্ষক ম্যাট প্রিয়র অপেক্ষায় আছেন হাসির বিকল্প হয়ে কে আসেন, সেটি দেখতে। ইংল্যান্ডের বিপক্ষে ৫৯.২৭ গড়ে ১৩০৪ রান করেছেন হাসি। তাঁর অবসরের ঘোষণায় অনিয়নসদের তো স্বস্তি পাওয়ারই কথা! ওয়েবসাইট।বিড়ম্বনাখ্যাতির বিড়ম্বনা একেই বলে! এভারটনের বেলজিয়ান মিডফিল্ডার মারুয়ান ফেলাইনি এ মৌসুমে আছেন দারুণ ফর্মে। প্রিমিয়ার লিগে এরই মধ্যে করেছেন আট গোল। এভারটন জিইয়ে রেখেছে চ্যাম্পিয়নস লিগে খেলার আশা। এভারটনে ফেলাইনির জনপ্রিয়তা এতটাই যে, নারীভক্তদের ‘মধুর’ অত্যাচারে অতিষ্ঠ হয়ে পাততাড়ি গুটিয়েছেন লিভারপুল শহর থেকে। এখন আস্তানা গেড়েছেন পাশেই ম্যানচেস্টারে। ‘ম্যানচেস্টারে মানুষ আমাকে সেভাবে চিনতে পারে না। তাদের আচরণও অনেক সংযত। আমি কোনো তারকা নই। আমি শুধু ফুটবলই খেলতে চাই’—ম্যানচেস্টারে স্বস্তিতেই আছেন ফেলাইনি! ওয়েবসাইট।