অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চাশেও টট্টি!১৭ বছর বয়সে শুরু করেছিলেন রোমার হয়ে খেলা। ৩৬ বছর বয়সেও খেলে যাচ্ছেন। ফ্রান্সেসকো টট্টি আশাবাদী, রোমার জার্সি পরে তিনি খেলে যাবেন ৫০ বছর বয়সেও! শৈশবের এই ক্লাবকে ভীষণ ভালোবাসেন। চারপাশে আর্থিক প্রলোভনের হাতছানি অগ্রাহ্য করেও তাই এক ক্লাবেই খেলে গেলেন পুরো ক্যারিয়ার। বয়স ৩৬ হয়ে গেছে বলেই প্রায় সময়ই শুনতে হয়, আর কত দিন আছেন? মজা করেই কিনা টট্টি এর উত্তরে বলেছেন, ‘আমি কি ৫০ বছর বয়স পর্যন্ত খেলে যেতে পারব? কে জানে, এটা কঠিন হবে, কিন্তু অসম্ভব নয়।’ ওয়েবসাইট।ছাড়াছাড়িক্ষণিকের উত্তেজনায় গুরুতর এক ভুল করে ফেলেছেন। এখন ভীষণ অনুতপ্ত। ক্ষমাও চাইছেন। কিন্তু সর্বনাশ যা হওয়ার হয়েই গেছে রাফায়েল ফন ডার ভার্টের। ছাড়াছাড়ি হয়ে গেছে স্ত্রী সিলভির সঙ্গে। নববর্ষের আগের রাতের উৎসবে সিলভির গায়ে হাত তুলেছিলেন ডাচ তারকা। জার্মান ট্যাবলয়েড বিল্ড-এর কাছে দোষ স্বীকারও করেছেন, ‘এটা ছিল নির্বোধের মতো একটা কাজ। আমি আসলে একটা গর্দভ। এটা কখনোই হওয়া উচিত ছিল না।’ পেশায় মডেল সিলভি তাঁকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আর একসঙ্গে থাকতেও রাজি হননি। সম্পর্কে যে আগেই ফাটল ধরেছিল। ওয়েবসাইট।