অন্যকলাম
স্টিভের ছেলেওয়াহ নামের এক ব্যাটসম্যান গত বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডের নেটে ব্যাট করছিলেন। বোলার আরেক ওয়াহ। এখানেই ধাঁধা। স্টিভ ও মার্ক নামের দুই যমজ আন্তর্জাতিক ক্রিকেটের উল্টানো পাতা সেই ২০০৪ সাল থেকে। তাহলে এই দুই ওয়াহ? ব্যাটসম্যান অস্টিন ওয়াহ, বোলার স্টিভ ওয়াহ। পিতা-পুত্র। অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তি স্টিভ ওয়াহই বল করছিলেন তাঁর কিশোর পুত্রকে। যে কিনা এরই মধ্যে সাদারল্যান্ড অনূর্ধ্ব-১৩ দলে জায়গা করে নিয়েছে। খুব বেশি দিন হয়তো নয়, যেদিন অস্টিন অস্ট্রেলিয়া দলের নেটেই অনুশীলন করবে, ব্যাট করবে এসসিজিরই ২২ গজে। আশাবাদী বড় ওয়াহ, আগামী ছয়-সাত বছরের মধ্যেই হয়তো অস্টিন লড়বে টেস্ট দলে জায়গা পেতে! ওয়েবসাইট।৪২: ০৪২:০। এটা কিসের অনুপাত? গত বুধবারের আগ পর্যন্ত ২০১২ সালে ইংলিশ প্রিমিয়ার লিগে শন রাইট-ফিলিপসের শট এবং গোলের। মানে বুধবারের আগে ৪২টি শট নিয়েও কোনো গোল ছিল না ইংলিশ উইঙ্গারের। যা গত বছরে গোল না পাওয়া খেলোয়াড়দের মধ্যে বেশি শট নেওয়ার রেকর্ড। অবশ্য নতুন বছরের শুরুতেই ফিলিপসের এই দৌড়ে ছেদ পড়েছে। বুধবার চেলসির বিপক্ষে মৌসুমে দ্বিতীয় জয় পেয়েছে কিউপিআর। স্ট্যামফোর্ড ব্রিজে কিউপিআরকে ৩০ বছর পর জয়টি এনে দিয়েছেন চেলসিরই এই সাবেক। এটা আসলে ৩১ বছর বয়সী ফরোয়ার্ডের ২০১০-এর মের পরই প্রথম লিগ গোল। ওয়েবসাইট।