অন্যকলাম
ল্যাম্পার্ডের বিয়েপিছিয়ে যাচ্ছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের বিয়ে। কারণ, তাঁর খেলোয়াড়ি ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। চেলসির সঙ্গে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এই মৌসুমেই। এরই প্রভাব পড়ছে ইংলিশ মিডফিল্ডারের ব্যক্তিজীবনেও। ল্যাম্পার্ডের হবু বধূ ক্রিস্টাইন ব্লিকলি পরশু জানিয়েছেন আশঙ্কার কথা। পেশায় টিভি উপস্থাপক ব্লিকলি আইটিভির এক টক শোতে বলেছেন, ল্যাম্পার্ডের সঙ্গে এ বছরেই গাঁটছড়া বাঁধার পরিকল্পনার কথা। কিন্তু ৩৪ বছর বয়সী এই ফুটবলারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বিয়ের নির্দিষ্ট দিন-তারিখ ঘোষণা করতে দিচ্ছে না। মৌসুম শেষে ল্যাম্পার্ড কী করেন, কোথায় যান সেটার ওপরই নির্ভর করছে সবকিছু। ওয়েবসাইট। শর্ত সাপেক্ষেগত পরশুই বান্ধবী নাতাশা বার্টিনের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন। বিয়ের পরই ইংলিশ মাইনর লিগের দল ম্যানসফিল্ডের কোচ পল কক্স পেয়েছেন ফাটাফাটি এক ‘অফার’। ভাগ্য ভালো হলে নববধূকে নিয়ে কক্স বিনা পয়সায় মধুচন্দ্রিমাটা সারতে পারবেন ভিআইপি স্টাইলে। অবশ্য সে জন্য ছোট্ট একটা শর্ত কক্স ও তাঁর দলকে পূরণ করতে হবে। হারাতে হবে লিভারপুলকে! এফএ কাপের তৃতীয় রাউন্ডে আজ নিজেদের মাঠে ম্যানসফিল্ডের প্রতিপক্ষ লিভারপুল। এর আগে ক্লাবটিই এ পুরস্কারের ঘোষণা দিয়েছে’, লিভারপুলকে হারিয়ে ম্যানসফিল্ড জায়ান্ট কিলার হিসেবে নাম কামাতে পারলেই কক্স জুটিকে পাঠানো হবে মধুচন্দ্রিমায়।’ রয়টার্স।