অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ব্রাজিলিয়ান’ অঁরিথিয়েরি অঁরির খেলার গুণমুগ্ধ ভক্ত ছড়িয়ে সারা বিশ্বে। কিন্তু ফ্রান্সের সাবেক এই স্ট্রাইকার দুই খেলোয়াড়ের গুণমুগ্ধ। পায়ের কারুকাজ দিয়ে অঁরির মনে জায়গা করে নেওয়া দুজনই ব্রাজিলিয়ান। অবশ্য দুই প্রজন্মের দুজন। একজন অঁরিরও আগের প্রজন্মের, ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী নায়ক, রোমারিও। আরেকজন? একালের, নেইমার! সান্তোসের উঠতি তারকার প্রশংসা করে আর্সেনাল ও বার্সেলোনার সাবেক তারকা বলেছেন, ‘আমি সব সময়ই সান্তোসের খেলা দেখি। নেইমার ইউরোপের জন্য তৈরি। মেসি-রোনালদোর সঙ্গে তার তুলনাটা আমরা করতে পারব তখনই।’ ব্রাজিলের সাম্বা ফুটবলেরই ভীষণ ভক্ত অঁরি। রোমারিওর জন্য পছন্দ ভাস্কো-দা-গামার খেলাও। ওয়েবসাইট। ফেদেরারের ইচ্ছা৩১ পূর্ণ করেছেন গত আগস্টে। মেঘে মেঘে অনেক বয়স হলো! এই বয়সে অনেকেই অবসর-প্রস্তুতি নেন। রজার ফেদেরার শুনে হাসলেন। এটা আর এমন কী বয়স, তিনি তো খেলতে চান আরও কয়েক বছর। বিশ্বাস হচ্ছে না? প্রচারণামূলক কাজে সিঙ্গাপুর গিয়ে ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী কী বলেছেন শুনুন, ‘বয়স তো ৮০-৯০ হয়নি, আমি এখনো যথেষ্টই তরুণ!’ সত্যি সত্যিই অত দিন খেলবেন না। তবে প্রতিপক্ষদের স্বস্তি দিয়ে সহজে যাচ্ছেনও না। অবসর তাঁর ভাবনাতেই নেই। কদিন পরই তাঁর সামনে আসছে অস্ট্রেলিয়ান ওপেনের চ্যালেঞ্জ। ওয়েবসাইট। ম্যাকইলরয়ের দ্বিধাআবার অন্তর্ভুক্ত হওয়ার আগেই আকর্ষণ হারিয়ে ফেলবে অলিম্পিক গলফ! এক নম্বর গলফারের অংশ না নেওয়ার মানে তো তাই-ই। ২০১৬ অলিম্পিকে গলফ থাকবে। তাহলে বর্তমানের এক নম্বর গলফার ররি ম্যাকইলরয়ের রিও অলিম্পিকের বড় এক প্রতিযোগীই হওয়ার কথা। কিন্তু ম্যাকইলরয় অলিম্পিকে যাবেন কোন দেশের পতাকা নিয়ে! জন্ম উত্তর আয়ারল্যান্ডে। কিন্তু উত্তর আয়ারল্যান্ডের অলিম্পিক দলই যে নেই। তাহলে? সুযোগ আছে ব্রিটেনের হয়ে ব্রাজিলে যাওয়ার। কিন্তু ২৩ বছর বয়সী আইরিশ তরুণ বলছেন, তিনি হয়তো অলিম্পিকে অংশই নেবেন না, কারণ আইরিশ বা ব্রিটিশ কারোর মনেই তিনি কষ্ট দিতে চান না। ওয়েবসাইট।