অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্ন নেইটেনিস কোর্টে পা রেখে গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন কোন টেনিস খেলোয়াড়ই বা না দেখেন? আছেন একজন। তিনি নিকোলাই ডেভিডেঙ্কো! এবারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ের স্বপ্ন কি দেখছেন? কিংবা একদিন গ্র্যান্ড স্লাম শিরোপা জিতবেন, এমন স্বপ্ন? ‘স্বপ্ন? না, না, না; আমি কখনোই স্বপ্ন দেখি না। রাতে হয়তো দেখতে পারি, কিন্তু দিনে না’—বললেন রুশ টেনিস তারকা। রসিকতা করে বলেন, কিংবা মন থেকে, ডেভিডেঙ্কোর গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন না থাকতে পারে। তবে তিনি না দেখলে কী হবে, তাঁকে নিয়ে ইদানীং গ্র্যান্ড স্লাম স্বপ্ন দেখতে শুরু করেছেন রুশরা। গত বছর একই টুর্নামেন্টে বিশ্বের সেরা দুই খেলোয়াড় রজার ফেদেরার ও রাফায়েল নাদালকে হারিয়ে যে একটি এটিপি শিরোপা জিতেছিলেন ডেভিডেঙ্কো। ওয়েবসাইট। টেন্ডুলকারও!খেলতে নামছেন আর একেকটা রেকর্ড মুঠোয় পুরে মাঠ ছাড়ছেন। নাম লেখাচ্ছেন বিভিন্ন তালিকার শীর্ষে। শচীন টেন্ডুলকারের দিনগুলো এমনই কাটছে। নতুন রেকর্ড গড়ে সংবাদ সম্মেলনে গিয়ে যতই তিনি বলুন তালিকায় নাম উঠল কি না তার দিকে তাকান না কিংবা সংখ্যা হিসাব করেন না, তবে মনের মধ্যে প্রশান্তি তো একটা থাকেই। তবে সম্প্রতি একটা তালিকায় নাম দেখে সত্যিই খুশি হওয়ার কথা নয় টেন্ডুলকারের! নেভি মুম্বাই পৌরসভা সম্প্রতি করখেলাপির একটি তালিকা প্রকাশ করেছে। তাতে নাম আছে ভারতের ব্যাটিং কিংবদন্তির। নেভি মুম্বাই থেকে বিলাসবহুল গাড়ি কিনেছিলেন টেন্ডুলকার। তবে সেটির কর এখনো পরিশোধ করেননি বলে তাঁকে আইনি নোটিশ পাঠিয়েছে নেভি মুম্বাই পৌরসভা কর্তৃপক্ষ। ওয়েবসাইট।শাহরুখের কষ্টহতাশা পরিণত হয়েছে ক্ষোভে। পুরো পাকিস্তানই ফুঁসছে—তাদের খেলোয়াড়দের কেন এভাবে অবজ্ঞা করা হলো আইপিএলে! হতাশা বা ক্ষোভ নয়, আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিক শাহরুখ খানের কাছে বিষয়টি লজ্জার, ‘যা ঘটেছে তাতে কেকেআরের মালিক হিসেবে বিষয়টি আমার কাছে অপমানজনক ঠেকছে।’ পাকিস্তানের ক্রিকেটারদের দলে নেওয়া গেল না বলে খারাপ লাগছে বলিউড তারকা শাহরুখের। তাঁর চোখে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের ক্রিকেটাররা টি-টোয়েন্টির জন্য সবচেয়ে ভালো। পাকিস্তান খেলোয়াড়দের প্রতি এই অবজ্ঞা তাঁকে আরও একটি কারণে কষ্ট দিয়েছে, ‘সত্যি বলতে কি, আমার পরিবার পাকিস্তান থেকেই এসেছে। আমার বাবার জন্ম সেখানে, তাঁর পরিবারও এসেছে সেখান থেকেই।’ ওয়েবসাইট।