অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারাপোভার প্রেম!হূদয়ের আসন কি আর বেশি দিন খালি থাকতে পারে? সেটাও মারিয়া শারাপোভার মতো ভুবনমোহিনী একজনের! শাশা ভুয়াচিচের সঙ্গে বাগদান ভেঙে গেছে গত বসন্তে। কিন্তু আরেক বসন্ত আসার আগেই ফুল ফুটেছে শারাপোভার হূদয়বাগানে। শোনা যাচ্ছে, আরেকবার হূদয়ের লেনাদেনা করে ফেলেছেন ২৫ বছর বয়সী রুশ কন্যা। নতুন নায়ক বিখ্যাত কেউ নন, র্যা ঙ্কিংয়ের ৪১ নম্বরে থাকা গ্রিগর দিমিত্রভ। খেলার ধরন ও সম্ভাবনা মিলিয়ে এই ২১ বছর বয়সী পরিচিতি পেয়েছেন ‘বেবি ফেড’ বা ভবিষ্যৎ ফেদেরার হিসেবে। প্রথম বুলগেরিয়ান হিসেবে এটিপি ফাইনাল খেলেছেন সম্প্রতি ব্রিসবেনে। গত মাসে মিলানে নাকি একসঙ্গে দেখা গেছে দুজনকে। ওয়েবসাইট।‘ছাত্র’ রোনালদোখেলোয়াড়ি জীবনের ইতি টানার পর থেকেই কাজ করছেন ফুটবলার কেনা-বেচার এজেন্ট হিসেবে। নিজের স্পোর্টস মার্কেটিং এজেন্সি ৯-ইনের হয়ে। রোনালদো ২০১৪ বিশ্বকাপ ও ২০১৬ রিও অলিম্পিকের আয়োজক কমিটিরও সদস্য। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার ব্যস্ততা বেড়ে যাচ্ছে আরও। পড়াশোনা করতে যাচ্ছেন লন্ডনভিত্তিক বিশ্বের বৃহত্তম বিজ্ঞাপনী সংস্থা ডব্লিউপিপিতে। সংস্থাটির প্রতিষ্ঠাতা ও প্রধান মার্টিন সোরেলের কাছ থেকে ব্যবসা-বাণিজ্য নিয়ে জ্ঞানার্জনই রোনালদোর পরিকল্পনা। পড়াশোনার পাঠ চুকানোর ১৮ বছর পর আবার যাচ্ছেন পাঠশালায়! ওয়েবসাইট।বিনিময়পাগলা ঘোড়াকে বশ করবে কে? ম্যানচেস্টার সিটির সাম্প্রতিক এই সমস্যার সমাধান নিয়ে এসেছেন একজন। কিছুদিন আগে যিনি নিজেই ছিলেন খ্যাপাটে, যাঁকে ঘিরে উঠেছিল এই একই প্রশ্ন! নিজের অভিজ্ঞতা থেকেই মারিও বালোতেল্লিকে সুপরামর্শ দিয়েছেন কার্লোস তেভেজ। রবার্তো মানচিনির সঙ্গে ঝামেলায় ক্যারিয়ারটাই টালমাটাইল হয়ে গিয়েছিল তেভেজের। দুঃসহ অভিজ্ঞতার সঙ্গে পরিচয় আছে বলেই এই আর্জেন্টাইন স্ট্রাইকার বালোতেল্লিকে পরামর্শ দিয়েছেন একই ভুল না করতে, ‘আমি মারিওকে সাহায্য করার চেষ্টা করব। আমি ব্যক্তিগতভাবে ওর সঙ্গে কথা বলব। এমন সময়ের ভেতর দিয়ে আমাকেও যেতে হয়েছে।’ ওয়েবসাইট।