অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈর্ষা!দুজনের মধ্যে নাকি কোনো দ্বৈরথ নেই। কোনো ঈর্ষা নেই। বললেই হলো! অধিনায়ক হিসেবে লিওনেল মেসির ভোটাধিকার ছিল। সেই তিনটি ভোটের একটিও ক্রিস্টিয়ানো রোনালদোকে দেননি। দুই বার্সা সতীর্থ জাভি-ইনিয়েস্তার পর তৃতীয় ভোটটি দিয়েছেন সার্জিও আগুয়েরোকে। মেসি অবশ্য স্বীকার করেছেন, ‘ক্রিস্টিয়ানোকে সেরাদের একজন হিসেবে বিবেচনা না করা তো বোকামি। তবে আমার মনে হয়েছে, এদেরই ভোট দেওয়া উচিত।’ রোনালদোও অধিনায়ক। তবে ফিফার ভোটাভুটির সময় অধিনায়কের দায়িত্বে ছিলেন না। অসুবিধা নেই। তখনকার পর্তুগাল অধিনায়ক ব্রুনো আলভেসও মেসিকে ভোট দেওয়ার ‘বোকামি’ করেননি। মেসিকে ভোট দিতেন কি না, এই প্রশ্নটাও তাই সুকৌশলে এড়িয়ে যেতে পেরেছেন রোনালদো। ওয়েবসাইট।বাংলাদেশ থেকেফিফা ব্যালন ডি’অরের মতো এমন বৈশ্বিক গণতান্ত্রিক ভোটাভুটি আর আছে কি না কে জানে। ফিফার সদস্যভুক্ত প্রতি দেশের কোচ-অধিনায়কের পাশাপাশি একজন সাংবাদিকও ভোট দিয়েছেন। মজার ব্যাপার হলো, বাংলাদেশের তিন ভোটারই প্রথম পছন্দের ফুটবলার হিসেবে বেছে নিয়েছেন লিওনেল মেসিকেই। জাতীয় দলের অধিনায়ক মোহাম্মদ সুজনের প্রথম তিন পছন্দ হলেন মেসি, ইনিয়েস্তা ও রোনালদো। দলের তখনকার কোচ সাইফুল বারী (টিটু) ভোট দিয়েছেন মেসি, রোনালদো ও ইনিয়েস্তাকে। ডেইলি সান-এর ক্রীড়া সম্পাদক রায়হান মাহমুদের ভোট পেয়েছেন মেসি, রোনালদো ও ফ্যালকাও। ওয়েবসাইট।