অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোহরাওয়ার্দীকে নিয়ে ক্রীড়া প্রতিবেদকসোহরাওয়ার্দী শুভকে চেনার কথা নয় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের। খেলোয়াড় তালিকায় নাম নেই, ড্রেসিংরুমের সামনে যাঁদের ছবি টানানো আছে, সেখানেও নেই তাঁর মুখটা। খেলার মাঝে তোয়ালে-পানি নিয়ে তাহলে কীভাবে মাঠে যাচ্ছেন এই তরুণ? কাল লাঞ্চের সময় বাংলাদেশ ম্যানেজার শফিকুল হক, প্রধান নির্বাচক রফিকুল আলম আর বিসিবির ট্যুর অর্গানাইজিং কমিটির প্রধাম আহমেদ সাজ্জাদুল আলমের কাছে সেটাই জানতে চেয়েছিলেন ম্যাচ রেফারি। সোহরাওয়ার্দী নিউজিল্যান্ড সফরের দলে থাকতে পারে... টেস্ট দলের শাহরিয়ার-মাহবুবুলকে জাতীয় লিগে ছাড়তে হওয়ায় খেলোয়াড়-সংকট... ইত্যাদি ব্যাখ্যার পরও পাইক্রফটের প্রশ্ন, তাহলে আগেই অনুমতি নেওয়া হলো না কেন? সোহরাওয়ার্দী আবার ফিল্ডিং করতেও নেমে যাবেন না তো! ম্যাচ রেফারিকে আশ্বস্ত করা হলো, যদি দলের তিনজন খেলোয়াড় ইনজুরিতে পড়ে, তাহলেই কেবল ফিল্ডিংয়ে নামানো হবে সোহরাওয়ার্দীকে, নয়তো নয়। আর সোহরাওয়ার্দীর ড্রেসিংরুমে প্রবেশের অনুমতি? সেটা নেওয়া হলো ম্যাচ রেফারির ধমক খাওয়ার পরই।আফ্রিদির মহত্ত্বক্ষমা মহত্ গুণ। সেই গুণেই গুণান্বিত হলেন শহীদ আফ্রিদি। আইপিএল কর্তৃপক্ষকে ক্ষমা করে দিয়েছেন পাকিস্তান অলরাউন্ডার। আর দশজন পাকিস্তানির মতো আইপিএল নিলামে পাকিস্তানি খেলোয়াড়দের অবজ্ঞায় খুব কষ্ট পেয়েছেন আফ্রিদি। রাগও জমেছিল মনের কোণে। কিন্তু নিজের রাগ নিয়ন্ত্রণ করে ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্তই নিয়েছেন তিনি। আবার যদি ভারতে খেলার আমন্ত্রণ পান, তাহলে এসব ভুলে গিয়ে যাবেন সেখানে। আইপিএল কর্তৃপক্ষকে ক্ষমা করে দেওয়ার যুক্তি দেখাতে গিয়ে আফ্রিদি বলেছেন, ‘একজন মুসলমান হিসেবে ক্ষমাবিষয়ক নবীজির উদাহরণটি আমাকে এটি করতে উত্সাহিত করেছে।’ ওয়েবসাইট। বাইচুংয়ের গোলজিদানের নেতৃত্বে খেললেন কাকা, থিয়েরি অঁরি, লুই ফিগো, দানি আলভেজরা। দলের নাম জিদান একাদশ। অন্য দলে নুনো গোমেজ, এডার লুইসরা। এ দলের নাম শুনে হয়তো পর্তুগিজ গন্ধ পাচ্ছেন। জিদান একাদশের বিপক্ষে খেলেছে বেনফিকা একাদশ। লিসবনে জাতিসংঘ উন্নয়ন তহবিল আয়োজিত ম্যাচটি ছিল আলো দেখানোরও উপলক্ষ। ভূমিকম্পে দুর্গত হাইতির সাহায্যে প্রীতি ম্যাচ। প্রীতি ম্যাচ ড্র হওয়াই ভালো। ড্রও হলো ৩-৩ গোলে। তবে এতেও বিশ্ব ফুটবলের মহাতারকারা একটু কারিকুরি না দেখিয়ে পারেন! জিদান-জাদুর পাশে দেখা গেছে ফিগো-কাকা-অঁরি জাদুও। ভারতের বাইচুং ভুটিয়াও কম গেলেন না। ক্রিস্টোফ ডুগারির বদলি হিসেবে নেমে দুরূহ কোণ থেকে দারুণ এক গোল করেছেন বেনফিকা একাদশের পক্ষে। ওয়েবসাইট।