অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমাই পাচ্ছেনপত্রপত্রিকা পড়া বোধ হয় বাদই দিয়ে দিয়েছেন। তবে টাইগার উডসের জন্য কিন্তু একটা সুখবরই আছে। শেষ পর্যন্ত তাঁকে ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এলিন উডস। মাত্রাতিরিক্ত যৌন-আসক্তি থেকে মুক্তি পেতে উডস এখন চিকিত্সাধীন। তাঁর চিকিত্সার অংশ হিসেবেই ওই হাসপাতালে সম্প্রতি এসেছিলেন এলিন। স্বামীর বিধ্বস্ত অবস্থা থেকে এলিন নাকি কান্নাই চেপে রাখতে পারেননি। তা ছাড়া সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেও বিচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে এসে এসেছেন তিনি। ‘ওর সঙ্গে দেখা করে ফেরার পর এলিনকে বেশ সুখীই মনে হয়েছে। তা ছাড়া এলিন একটা দৃঢ় পারিবারিক বন্ধন চায়। পরিবারটাকে ভাঙতে চায় না ও। ভালোবাসার সম্পর্ক না থাকুক, স্রেফ বন্ধু হয়ে থাকলেও এলিন একসঙ্গেই থাকতে চায়’—জানিয়েছে এক সূত্র। ওয়েবসাইট।ম্যারাডোনাকে আমন্ত্রণমাদকের সর্বনাশা চেহারাটা খুবই ভালো জানা আছে তাঁর। মাদক তাঁকে নিয়ে গিয়েছিল মরণের দোরগোড়ায়। যমদূত আর চিকিত্সকদের সেই লড়াইয়ে শেষ পর্যন্ত জীবনের জয় হয়েছে। নতুন জীবন ফিরে পেয়েছেন ডিয়েগো ম্যারাডোনা। যে জীবনে মাদকের আর ঠাঁই নেই। নিজে প্রায়শ্চিত্ত করেছেনই, সময়-সুযোগ পেলে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি মাদকাসক্তদেরও অনুপ্রাণিত করার চেষ্টা করেন, অন্ধকারের জীব হয়ে বেঁচে না থেকে আলোতে আসতে। মাদকবিরোধী প্রচারণার জন্য ম্যারাডোনাকে এবার ডেকে পাঠালেন উরুগুয়ের রাষ্ট্রপতি হোসে মুজিকা। রাষ্ট্রপতি চান, ম্যারাডোনা যেন নিজে এসে শিশু-কিশোর-তরুণদের মাদক থেকে দূরে থাকার অনুপ্রেরণা দিয়ে যান। ফুটবলকে আঁকড়ে ধরার আহ্বান জানান। ম্যারাডোনা রাজিও হয়েছেন। বিশ্বকাপের পর প্রতিবেশী দেশটিতে যাবেন তিনি। ওয়েবসাইট।ভুল, সবই ভুল!আপনারা আসুন, নিরাপত্তা নিয়ে সত্যি কোনো দুশ্চিন্তা নেই, সব ঠিক আছে—দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ নিয়ে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার চালিয়ে যাচ্ছেন এই প্রচারণা। তবে তাঁর কথা বিশ্বাস করছেন না একজন। তিনি জার্মানির প্রধানতম ক্লাব বায়ার্ন মিউনিখের প্রধান উলি হোয়েনেস। ভুল, সবই ভুল—হোয়েনেস দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ আয়োজনে ফিফার অনুমোদন দেওয়াকে দেখছেন এভাবেই। নিরাপত্তার ব্যাপারটি মোটেই ঠিক নেই বলে মনে করেন তিনি। হোয়েনেসের কাছে দক্ষিণ আফ্রিকা যাওয়া মানে পিতৃদত্ত জীবনটাকে হাতে করে যাওয়া। তিনি তাই যাচ্ছেনই না। তবে বিশ্বকাপের মঙ্গল তিনি কামনা করছেন, ‘এখন আর আর্তনাদ করে লাভ নেই। কীভাবে বিশ্বকাপটাকে ভালো করা যায় সেই চেষ্টাই করতে হবে।’ এএফপি।