অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এভারটন পরিবারএভারটনে নাড়ি পোঁতা আছে তাঁর। লিভারপুলের এই ক্লাবের হয়েই পেশাদার ফুটবলে যাত্রা শুরু। এর পর ২০০৪ সালে চলে আসা ম্যানচেস্টার ইউনাইটেডে। ওয়েইন রুনি কিন্তু জানাচ্ছেন, এখনো তাঁর হূদয়ে এভারটনের জন্য বরাদ্দ আছে ভালোবাসা, ‘আমি এভারটনকে ভালোবাসি। শৈশবে ওদেরই সমর্থন করেছি। চেয়েছি ওরা জিতুক।’ রুনির বাবা-মাও ছিলেন এভারটনের যাকে বলে অন্ধভক্ত। এখন দেখা যাচ্ছে, রুনির ছেলেও দাদা-দাদি আর বাবাকে অনুসরণ করছে! ম্যানচেস্টার ইউনাইটেড নয়, ১২ সপ্তাহ বয়সের কাই রুনি নাকি এভারটনের জার্সিই পছন্দ করে বেশি। ‘আমার পরিবারের সবাই তো এভারটনের ভক্ত। এমনকি আমার ছেলেরও এভারটনের জার্সি আছে’—বলেছেন রুনি। ওয়েবসাইট।তুলনা এখানেওলিওনেল মেসির সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর তুলনাটা কয়েক মৌসুম ধরেই হয়ে আসছে। তাই বলে ‘পাপী’ রোনালদোকে নিষ্কলুষ প্রমাণ করতে তুলনা করা হবে মেসির সঙ্গে! স্প্যানিশ লিগের গত ম্যাচে মালাগার এক ডিফেন্ডারের নাকে কনুই মেরে দেন ওই ম্যাচে জোড়া গোল করা রোনালদো। রক্তারক্তি কাণ্ড! সঙ্গে সঙ্গেই লাল কার্ড। দুই ম্যাচের জন্য নিষিদ্ধও হয়েছেন। রোনালদোর শাস্তির মাত্রা কমাতে আবেদন করেছে রিয়াল। সাক্ষ্যপ্রমাণ হিসেবে দিয়েছে মেসির একটা ভিডিও ফুটেজ, যেখানে সেভিয়ার এক খেলোয়াড়কে হটিয়ে দিতে মেসি কনুই লাগিয়েছেন। স্প্যানিশ ফুটবল ফেডারেশন বলেছে, সেদিন রেফারির প্রতিবেদনে ঘটনার উল্লেখ ছিল না। তা ছাড়া সেদিন কেউ চোটও পায়নি। আর মেসি-সতীর্থ জাভি বলছেন, দুই ঘটনায় দুই খেলোয়াড়ের উদ্দেশ্যও ছিল ভিন্ন। মেসি খেলে যেতে চেয়েছে। আর রোনালদো মেরেছে ইচ্ছে করেই। ওয়েবসাইট।যাত্রা শুরুস্টেডিয়ামে বসে জলজ্যান্ত ফুটবল তারকাদের খেলা দেখার অভিজ্ঞতা সবার হয় না। তবে এখন আর মাঠে গিয়ে খেলা দেখার দরকার নেই। খেলোয়াড়েরাই চলে আসবে আপনার ড্রয়িংরুমে। কারণ খেলাধুলার সম্প্রচারে চলে আসছে ত্রিমাত্রিক প্রযুক্তি! আগামী রোববার আর্সেনাল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ দিয়ে লন্ডনে যাত্রা শুরু করছে সেই প্রযুক্তি। স্কাই স্পোর্টস হাজারখানেক দর্শকের জন্য ত্রিমাত্রিক টিভিতে এই বড় ম্যাচটি সম্প্রচার করবে। লন্ডন, ম্যানচেস্টার, কার্ডিফের মতো শহরের নয়টি পানশালায় বসানো হবে ত্রিমাত্রিক টিভি। যে টিভিতে বিশেষ ধরনের চশমা পরে খেলা দেখলে মনে হবে, রুনি-ফ্যাব্রিগাসরা যেন খেলছেন একেবারে চোখের সামনে। ওয়েবসাইট।