অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠেকা কাজনিয়মিত বোলারদের বিশ্রাম দিতেই দলে ডাক পড়েছিল তাঁর। বলা যায় ঠেকা কাজ চালাতেই ডাকা। সেই রায়ান হ্যারিস সুযোগ পেয়েই দুই ম্যাচে ১০ উইকেট আর দুবার ম্যাচসেরার পুরস্কার তুলে নিলেন! অস্ট্রেলিয়ার এই ডানহাতি পেসার রাতারাতি খ্যাতির আলোয়। তবে ৩০ বছর বয়সী হ্যারিস জানাচ্ছেন, নিজেকে ‘ঠেকা কাজের বোলার’ ভাবতে এখনো কোনো আপত্তি নেই তাঁর, ‘আমি আসলে কাজ চালিয়ে নেওয়ার জন্যই এসেছি। মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছে। ডগিও (বলিঞ্জার) বিশ্রামে। তাই পরের ম্যাচে ওরা ফিরলে যদি সুযোগ না পাই, তাতে কী আসে-যায়।’ ওয়েবসাইট।চারবারএরই মধ্যে একটা রেকর্ড করে ফেললেন রিকি ব্রডলি। অবশ্য গর্ব করার মতো রেকর্ড নয় মোটেও। ব্রডলির ‘কৃতিত্ব’টা যে এক দিনে চারবার লাল কার্ড দেখার! ইংল্যান্ডের নিচু সারির দল মাউন্টেন রেঞ্জার্সের হয়ে গেলেন এই স্ট্রাইকার। পেনরাইনডিউড্রেথের বিপক্ষে ম্যাচে ৬৪ মিনিটে প্রথম লাল কার্ড দেখেন ব্রডলি। কিন্তু রেফারি জন ওয়েনের সিদ্ধান্তটা পছন্দ হয়নি। তাঁর সঙ্গে বাগিবতণ্ডা করার অপরাধে দেখেন দ্বিতীয় লাল কার্ড। তৃতীয় লাল কার্ড বেরোয় রেফারির ওপর পানি ছিটিয়ে দেওয়ার অপরাধে। সাগরে পেতেছি শয্যা, শিশিরে কী ভয়! পরে ড্রেসিংরুমে রেফারির মুখোমুখি হতেই এবার সরাসরি হুমকি দিয়ে বসেন। ফলাফল চতুর্থ লাল কার্ড! এমনিতেই সানডে লিগে আজীবন নিষিদ্ধ তিনি। এখন নিষিদ্ধ হতে পারেন দ্বিতীয়বারের মতো। ওয়েবসাইট।