অন্যকলাম
রাইডার রহস্যঅবশেষে কারণটা বললেন জেসি রাইডার। কেন তিনি এতটা আগ্রাসী, কেন হয়ে গেলেন ক্রিকেটের ‘ব্যাড বয়’। কারণ আর কিছুই না—ছোটবেলার দস্যুপনা। বাবা-মায়ের বিচ্ছেদ দেখতে হয়েছে শৈশবেই, ১৪ বছর বয়সে তো বাবা তাঁকে ছেড়ে চলেই গেলেন। এরপর আরও কত ঘটনাপ্রবাহ, কত উত্থানপতন! রাইডারের কৈশোর-তারুণ্য সেসবে ভেসে ভেসেই বেসামাল। সানডে নিউজকে দেওয়া একান্ত সাক্ষাত্কারে নিউজিল্যান্ডের এই ক্রিকেটার ওই ঘটনাপ্রবাহকেই দায়ী করেছেন তাঁর আজকের দুর্বিনীত আচরণের জন্য, ‘আমার জীবনের কোনো সীমারেখা ছিল না। সেই শৈশবেও ছিল না কোনো বিধিনিষেধ। মনে যা এসেছে তাই করেছি...কাজেই জীবনটাকে বদলে ফেলা আমার জন্য খুব কঠিন।’ ওয়েবসাইট।ঘরেই পরপরিস্থিতি যা, তাতে আগামী কয়েক বছর পাকিস্তানের ক্রিকেটের জন্য ‘হোম’ হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। কিন্তু নিজেদের এই আপত্কালীন ‘ঘরে’ প্রবেশে বাধা মোহাম্মদ আসিফের। ২০০৮ সালে দুবাই বিমানবন্দরে গাঁজাসহ ধরা পড়ে ১৯ দিন জেল খেটেছিলেন এই পেসার। কূটনৈতিক প্রচেষ্টায় তাঁকে ছেড়ে দিলেও দুবাইয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আছে এই পেসারের। জাতীয় দলে আবার নিজের জায়গা ফিরে পাওয়া আসিফের ওপর নিষেধাজ্ঞা তোলা না হলে পাকিস্তান তাই ঝামেলায় পড়ে যাবে। ‘আসিফ দলের গুরুত্বপূর্ণ সদস্য। দুবাই, আবুধাবি আর শারজায় আমাদের বেশ কয়েকটা সিরিজ আছে। আমরা তাই দুবাই কর্তৃপক্ষের কাছে আবার আবেদন জানাব, আসিফের ওপর থেকে নিষেধাজ্ঞা যেন তুলে নেওয়া হয়’—বলেছেন পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম বারি। ওয়েবসাইট।টেরিও পাপী!সতীর্থদের দেখভাল করা অধিনায়কের দায়িত্বের মধ্যেই পড়ে। তবে ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক জন টেরি নাকি শুধু সতীর্থ নয়, ‘দেখভাল’ করছেন একজনের প্রেমিকারও! ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার ওয়েইন ব্রিজের প্রেমিকা ভেনেসা পেরনসেলের সঙ্গে টেরির গোপন অভিসারের খবর ফাঁস করে দিয়েছে ইংলিশ মিডিয়া। টেরি অবশ্য গত সপ্তাহে লন্ডনের উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন যাতে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে পত্রপত্রিকায় বেশি টানাহেঁচড়া না করা হয়। টাইগার উডসের পরিণতি তো তাঁর জানাই। কিন্তু ‘তথ্য জানার অধিকার সবার আছে’ মন্তব্য করে কাল সেই স্থগিতাদেশ তুলে নিয়েছেন আদালত। হিতে বিপরীত হয়েছে টেরির জন্য। আগে যতটা না আলোচিত ছিল বিষয়টি, এখন এর চেয়ে বেশি উঠেছে শোরগোল। এ ঘটনার পর অধিনায়কত্বই নাকি হাতছাড়া হয়ে যাচ্ছে তাঁর! এদিকে জেন কনেরি নামের আরেক তরুণীও দাবি করেছে, তাঁরও প্রেম ছিল টেরির সঙ্গে। ‘উডস-সিম্পটম’! ওয়েবসাইট।