অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবেদনখালিদ লতিফ বারবারই বলছেন কথাটা, ‘আমি একটুও রাগ করিনি, কারণ আমার তো কিছু হয়ইনি...। ব্যথা-ট্যথা পাইনি, আমি ঠিক আছি।’ পাকিস্তানের এই ক্রিকেটার ঠিক থাকলেও পুরো ব্যাপারটাকেই ঠিক মনে করছে না ওয়াকা কর্তৃপক্ষ। খালিদের কাছে তারা শুধু ক্ষমাই চায়নি, পরশু মাঠের মধ্যে হুট করে ঢুকে পড়া আগন্তুককেও দিয়েছে কড়া শাস্তি। মাঠেই উত্তমমধ্যম খাওয়ার পর খালিদকে টেনে মাটিতে ফেলে দেওয়া ওই আগন্তুক আজীবন বহিষ্কৃত হয়েছে ওয়াকা থেকে, তাঁকে গুনতে হবে ৫০০ ডলার জরিমানাও। অবশ্য যে রকম ঘটনা ঘটেছে, তাতে জরিমানার অঙ্কটাকে খুব নগণ্য মনে করছে ওয়াকা। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া সরকারের কাছে তাদের আবেদন, ভবিষ্যতে অবৈধ অনুপ্রবেশের শাস্তি যেন ১০ হাজার ডলার হয়। ওয়েবসাইট।নির্বাচনে ফ্যাব্রিগাসবার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনায় সেস ফ্যাব্রিগাস। ভেবে বসবেন না, মাত্র ২২ বছর বয়সেই ফুটবল ছেড়েছুড়ে নির্বাচনে দাঁড়িয়ে গেছেন তিনি। বার্সার প্রেসিডেন্ট নির্বাচনের কথা হয়তো জানেনও না এই তরুণ। কিন্তু নির্বাচন জয়ে প্রার্থীদের তুরুপের তাস এই মিডফিল্ডারই। নির্বাচনে প্রার্থীদের সবচেয়ে বড় এজেন্ডা আর্সেনাল থেকে ফ্যাব্রিগাসকে বার্সেলোনায় আনা। বর্তমান প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা আর নির্বাচন করতে পারবেন না, কিন্তু আছেন তাঁর পছন্দের দুই প্রার্থী—আলফোন্স গোডাল এবং সান্দ্রো রোজেল। মুশকিল হলো দুজনেই আশ্বাস দিয়েছেন ফ্যাব্রিগাসকে দলে ভেড়ানোর। ভোটাররা তাহলে ভোট দেবেন কাকে! ওয়েবসাইট।সিনেমায় পেজদীর্ঘদিন চুটিয়ে প্রেম করেছেন বলিউডের অভিনেত্রী মহিমা চৌধুরীর সঙ্গে। টেনিস তারকা লিয়েন্ডার পেজ এবার নিজেও হতে যাচ্ছেন বলিউড তারকা। অস্ট্রেলিয়ান ওপেনের মিশ্র দ্বৈত জয়ের পরদিন জানা গেল, বলিউডের একটি চলচ্চিত্রে অভিনয় করছেন পেজ। সেটাও আবার যে সে চরিত্রে নয়, টেনিস কোর্টের নায়ককে রুপালি পর্দায় দেখা যাবে নায়কের চরিত্রেই। বাংলা টেনিস অ্যাসোসিয়েশনের সচিব ও পেজের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হিরণ্ময় চট্টোপাধ্যায় জানিয়েছেন, ইতিমধ্যেই কিছুটা শ্যুটিং সেরে ফেলেছেন পেজ, বাকিটার জন্য শিগগিরই যাচ্ছেন কলকাতা। চলচ্চিত্র সম্পর্কে আর বেশি কিছু জানা যায়নি। তবে পেজের অভিনয়ে মুগ্ধ হিরণ্ময়, ‘র্যাকেট তুলে রাখার পর চাইলে চলচ্চিত্রেই ক্যারিয়ার গড়তে পারেন পেজ।’ ওয়েবসাইট।