অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকাই কারণনারী-আসক্তি থেকে মুক্তি পেতে চিকিত্সাধীন স্বামীকে দেখেই নাকি মন গলে গিয়েছিল এলিনের। আর তাই টাইগার উডসের সঙ্গে সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। ভাবছেন, কী মহানুভবতা! ভুল! এলিন তাঁর প্রতারক স্বামীর সঙ্গে থেকে যাচ্ছেন ঠিকই, কিন্তু এর পেছনে কোনো মানবিক কারণ নয়; কাজ করছে আর্থিক স্বার্থ! এলিনের আইনজীবীরা নাকি তাঁকে পরামর্শ দিয়েছেন, বিশ্বের একমাত্র বিলিয়নার এই ক্রীড়া তারকার সঙ্গে কমপক্ষে আরও চার বছর সংসার করতে। তা হলে উডসের সঙ্গে তাঁর বিয়ের দশ বছর পেরোবে। তখন বিবাহবিচ্ছেদের আবেদন করলে আইন অনুযায়ী এই গলফ তারকার সম্পত্তির অর্ধেকটা দাবি করতে পারবেন দুই সন্তানের জননী। যার পরিমাণ ৫০০ মিলিয়ন ডলার! ওয়েবসাইট।খানকে খানকবির খানকে এবার রুপালি পর্দা থেকে বাস্তব দুনিয়ায় নেমে আসার আহ্বান জানালেন আসলাম শের খান। ভারতের এই বিশ্বকাপজয়ী সাবেক হকি খেলোয়াড় খেলাটির বর্তমান দুর্দশা দেখে খুবই মর্মাহত। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে, যেন হকি নয়; ভারতের জাতীয় খেলা আসলে ক্রিকেট! হকির মাঠ ছেড়ে রাজনীতির ময়দানে নামা শের খান কংগ্রেসের ভাবি উত্তরসূরি রাহুল গান্ধীকে অনুরোধ জানালেন, তিনি যেন শাহরুখ খানকে বলে-কয়ে রাজি করান হকির দায়িত্ব নিতে। ‘তিনি হকির সঙ্গে যুক্ত হলে খেলাটি বাড়তি প্রেরণা পাবে। তাঁর নামই যথেষ্ট। চাক দে ইন্ডিয়া হকি নিয়েই বানানো। তা ছাড়া শাহরুখ নিজেও হকি খেলেছেন একসময়’—বলেছেন শের খান। তবে আইপিএলে একটা দলের মালিক আরেক খান সাহেব হকির সঙ্গেও যুক্ত হবেন কি না, সেটি জানা যায়নি। ওয়েবসাইট।