অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাণ্ড!ঘটনা সামান্যই—গাড়ি পার্কিং নিয়ে ট্যাক্সিচালকের সঙ্গে কথাকাটাকাটি। সেখানেই মিটে গেলে ঠিক ছিল। ‘সামান্য’ ঘটনাটাই গড়াল হাসপাতাল-পুলিশ পর্যন্ত। আর খবরটা বড় হয়ে ওঠার কারণ এর সঙ্গে জড়িত লিভারপুলের সাবেক মিডফিল্ডার ইগোর বিসকান। ট্যাক্সি পার্কিংয়ের জায়গায় গাড়ি রেখেছিলেন বিসকান। কাজ শেষে ফিরে এসে দেখেন মিউনিসিপ্যালিটির লোকজন তাঁর গাড়ি সরিয়ে নিয়ে যাচ্ছে। যাঁর অভিযোগে পৌরসভার এই তত্পরতা সেই ট্যাক্সিচালকের সঙ্গে শুরু হয়ে যায় বিসকানের কথাকাটাকাটি। পরে হাতাহাতি। আহত ট্যাক্সিচালককে যেতে হয়েছে হাসপাতালে। পুলিশ ধরে নিয়ে গেছে বিসকানকে। এএফপি।ম্যাকগ্রার প্রেমকেমন আছেন গ্লেন ম্যাকগ্রা? সিডনির ডি বি রেস্টুরেন্টের মালিক গ্রায়েম গোল্ডবার্গ বলছেন, খুবই নাকি ভালো আছেন। কিন্তু ম্যাকগ্রা কেমন আছেন প্রশ্নটা হঠাত্ করে উঠছে কেন আর সেটা জানানোর ওই গোল্ডবার্গই বা কে? ব্যাপারটা আর কিছুই না—অস্ট্রেলিয়ার ওম্যান্স ডে ম্যাগাজিনকে দেওয়া গোল্ডবার্গের তথ্য, প্রেমে পড়েছেন ম্যাকগ্রা। ক্যানসারে আক্রান্ত হয়ে স্ত্রী জেনের মৃত্যুর ১৮ মাসের মধ্যেই অস্ট্রেলিয়ার এই সাবেক পেসার খুঁজে নিয়েছেন নতুন সঙ্গিনী, নাম তাঁর সারা। গোল্ডবার্গ তাঁর রেস্টুরেন্টেই সুন্দরী এই তরুণীর সঙ্গে খুব খোশমেজাজে দেখেছেন ম্যাকগ্রাকে, ‘হাতে হাত ধরে ছিল তারা। একসঙ্গে এসেছিল, দুই ঘণ্টা থাকল, তার পর আবার একসঙ্গেই চলে গেল। খুব ভালো লাগছিল তাদের দেখে...হাসিখুশি এক জুটি।’ তাহলে কি শুরুই হয়ে গেল ম্যাকগ্রার নতুন ইনিংস!জারদারি ‘মূর্খ’!দেশের রাষ্ট্রপ্রধানকে মুখের ওপর ‘মূর্খ’ বলার দুঃসাহস সবার থাকে না। কিন্তু ইমরান খান অন্য ধাতুতে গড়া। তা ছাড়া আসিফ আলী জারদারি তো তাঁর রাজনৈতিক প্রতিপক্ষও। পাকিস্তানের ক্রিকেটের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক দেশটির ক্রিকেটের এই দুর্দশার জন্য প্রেসিডেন্টকেই দুষছেন। ‘আমাদের ক্রিকেট-অবকাঠামোর সবচেয়ে পরিহাসের ব্যাপার হলো, এটি এখানে চলে সরকারের বানিয়ে দেওয়া কমিটিতে। আর বোর্ডের প্রধান হলেন এমন একজন, যিনি ক্রিকেটের অ-আ-ক-খ কিছুই জানেন না’—বলেছেন তেহরিক-ই-ইনসাফ দলের নেতা ইমরান খান। ওয়েবসাইট।