অন্যকলাম
রুনির কামাইমেয়েদের বয়স আর ছেলেদের বেতনের অঙ্কটা খুব সংবেদনশীল ব্যাপার। কিন্তু ওয়েইন রুনির বেতনই শুধু নয়, কোথা থেকে কী পরিমাণ টাকা তিনি পান সেটাও ফাঁস হয়ে গেছে! রুনির সাবেক এজেন্ট প্রো-অ্যাকটিভ স্পোর্টস ম্যানেজমেন্ট ম্যানইউ তারকার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে বকেয়া পাওনার দাবিতে। সেখানেই আদালতের নির্দেশে রুনিকে দাখিল করতে হয়েছে তাঁর বার্ষিক আয়ের বিস্তারিত বিবরণ। ২৪ বছর বয়সেই রুনি বছরে আয় করেন দেড় কোটি পাউন্ড। ক্লাব থেকে সপ্তাহে ৯০ হাজার পাউন্ড পান। মাসে সাত লাখ ৬০ হাজার পাউন্ড পান ছবি স্বত্ব হিসেবে, এর একটা অংশ অবশ্য তাঁর এজেন্টকে দিতে হয়। নাইকির কাছ থেকে পান বছরে ১০ লাখ পাউন্ড। কম্পিউটার গেমস ইএ স্পোর্টসের কাছ থেকে পান বছরে দুই লাখ, কোকাকোলার কাছ থেকে ছয় লাখ পাউন্ড। ওয়েবসাইট। আবারও!সেঞ্চুরিটা বুঝি করেই ফেলবেন ডিয়েগো ম্যারাডোনা! দলে আবার পরিবর্তন এনেছেন আর্জেন্টিনার কোচ। কোস্টারিকার বিপক্ষে ৩-২ গোলে জেতা দলটি থেকে চারজনকে বাদ দিয়ে নতুনদের নিয়েছেন। ১০ ফেব্রুয়ারি জ্যামাইকার সঙ্গে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ। এর জন্যই ঘোষণা করা ১৮ জনের দলে এ চারটি পরিবর্তন। তবে কি ‘যে যা-ই বলুক, আমি পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাব’ প্রতিজ্ঞাতেই অটল তিনি! আসলে এবার ম্যারাডোনার কোনো দোষ নেই। ওই প্রীতি ম্যাচের পরদিনই কোপা লিবার্তো দোরেসে এস্তুদিয়ান্তেসের ম্যাচ আছে। ক্লাবটির অনুরোধেই তাই তাদের চারজন খেলোয়াড়কে ছেড়ে দিতে হয়েছে। ডাকতে হয়েছে নতুনদের। এই ম্যাচেও মূলত আর্জেন্টিনার ক্লাবে খেলাদেরই বাজিয়ে দেখবেন তিনি। ওয়েবসাইট।