অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুলে মুক্তি
বজ্র আঁটুনি ফসকা গেরো! ভাই ও বোনকে হত্যার দায়ে ১৬ মাসের জেল হয়েছে। অথচ চার মাস সাজাভোগের পর গত পরশু হঠাৎ করেই দেখা গেল আসামি কোর্টনি মেপেন-ওয়াল্টার মুক্ত ঘুরে বেড়াচ্ছেন! শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটির যুব ফুটবলারটি মুক্ত থাকতে পারেননি। ধরে আবার জেলে পুরে দেওয়া হয়েছে। স্রেফ ভুলবশত মুক্ত হয়েছিলেন দাবি করে ব্রিটেনের কারা কর্তৃপক্ষ জানিয়েছে, এ নিয়ে তদন্ত হবে। দ্বিগুণ গতিতে গাড়ি চালাতে গিয়ে আরেকটা গাড়িকে আঘাত করেন ওয়াল্টার। ওই গাড়ির যাত্রী তাঁরই ভাই ৩২ বছর বয়সী কুলওয়ান্ট ও ৩৭ বছর বয়সী বোন র‌্যাভেল কাউল মারা যান। এএফপি।

দুই বোনকে নিয়ে
উইলিয়ামস বোনদের নিয়ে তৈরি বিতর্কিত সেই প্রামাণ্যচিত্রটি ঠিকই মুক্তি পেতে যাচ্ছে। সেটাও ইউএস ওপেনের ঠিক তিন দিন আগে। ‘ভেনাস ও সেরেনা’ নামের প্রামাণ্যচিত্রটি তৈরি করা হয়েছে তাঁদের টেনিস ক্যারিয়ার নিয়ে। মেইকেন বেয়ার্ড ও মিচেল মেজর পরিচালিত প্রামাণ্যচিত্রে আছে ২০০৯ ইউএস ওপেনে লাইন জাজের ওপর সেরেনার ক্ষোভ প্রকাশের সেই দৃশ্যটিও, যেখানে সেরেনা বলেছিলেন, ‘আমি যদি পারতাম, আস্ত...বলটা তোমার...গলার মধ্যে ঢুকিয়ে দিতাম।’ প্রামাণ্যচিত্রটির মুক্তি আটকাতে মামলা করেছে যুক্তরাষ্ট্রের টেনিস অ্যাসোসিয়েশন (ইউএসটিএ)। কিন্তু তা অগ্রাহ্য করে আগামী ২৩ আগস্ট ঠিকই প্রামাণ্যচিত্রটির টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে মার্কিন কেব্ল টিভি শোটাইমে। ওয়েবসাইট।